ABN BANGLA TV
১১ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“ইরান হামলায় ২ দিনে ৫.৬ বিলিয়ন ডলারের গোলাবারুদ শেষ, মার্কিন অস্ত্রাগার ফাঁকা”।

ইরান হামলায় ২ দিনে ৫.৬ বিলিয়ন ডলারের গোলাবারুদ শেষ, মার্কিন অস্ত্রাগার ফাঁকা।

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রথম ৪৮ ঘণ্টাতেই প্রায় ৫.৬ বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করা হয়েছে বলে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর এই বিপুল ব্যয় এবং অত্যাধুনিক সমরাস্ত্র দ্রুত শেষ হয়ে যাওয়ার আশঙ্কা নিয়ে বর্তমানে ওয়াশিংটনের কংগ্রেস সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

গত সোমবার কংগ্রেসে উপস্থাপিত এক প্রাক্কলনে বলা হয়েছে, যুদ্ধের শুরুতেই বিপুল পরিমাণ উন্নত অস্ত্র ব্যবহার করার কারণে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সামরিক অভিযানে শত শত প্রিসিশন গাইডেড অস্ত্র, টমাহক ক্রুজ মিসাইল এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টর ব্যবহার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তিনজন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, চলমান এই সামরিক অভিযান চালিয়ে যেতে ট্রাম্প প্রশাসন চলতি সপ্তাহেই কয়েক হাজার কোটি ডলারের অতিরিক্ত প্রতিরক্ষা বাজেট অনুমোদনের জন্য কংগ্রেসে প্রস্তাব দিতে পারে।

তবে বিরোধী ডেমোক্র্যাট সদস্যদের পক্ষ থেকে এই অনুরোধ বড় ধরনের বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ তারা শুরু থেকেই এই সংঘাত নিয়ন্ত্রণের পক্ষে ছিলেন। যদিও পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল দাবি করেছেন, প্রেসিডেন্টের নির্দেশে যেকোনো মিশন সফল করতে প্রয়োজনীয় সব রসদ বর্তমানে মার্কিন বাহিনীর হাতে রয়েছে।

তবুও প্রতিরক্ষা বিশ্লেষক মার্ক কানসিয়ানের মতে, দীর্ঘমেয়াদে যুদ্ধের ব্যয় কমাতে যুক্তরাষ্ট্রকে তুলনামূলক সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবতে হতে পারে। বর্তমান পরিস্থিতিতে বিপুল অর্থ ব্যয় এবং অস্ত্রের মজুদ দ্রুত কমে যাওয়ার বিষয়টি মার্কিন প্রশাসনের ভেতরেও উদ্বেগ বাড়িয়ে তুলছে বলে বিশ্লেষকদের ধারণা।

সূত্র: আল মায়াদিন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০