
আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সাথে কর্ণেল অলি আহমদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
এম হেলাল উদ্দিন নিরব
চন্দনাইশ( চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) দোহাজারী আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমা মুৎসুদ্দী এর সঞ্চালনায় ও আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ও সাবেক যোগাযোগমন্ত্রী ড কর্ণেল অলি আহমদ বীর বিক্রম, এবং প্রধান বক্তা হিসেবে আরো উপস্থিত ছিলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মৃদুল কান্তি দেবনাথ।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলার সদস্য গোলাম কিবরিয়া শিমুল, দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী, খানদীঘি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল বশর, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ।
বক্তারা জানান, বর্তমান সময়ে শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে কারিগরি শিক্ষা। কারিগরি শিক্ষার ক্ষেত্রে এসব সরকারি বেসরকারি পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে এ-সকল প্রতিষ্ঠান কি যুগোপযোগী শিক্ষা দিতে পারছে? তাদের কোর্স-কারিকুলাম কি মানসম্মত? শিক্ষাগ্রহণের উপযুক্ত পরিবেশ কি বিদ্যমান? ব্যবহারিক শিক্ষার সকল সুযোগ সুবিধা কি পর্যাপ্ত? এই বিষয়গুলো এখনই ভেবে দেখা দরকার। এছাড়া, মেয়েদের এই কারিগরি শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে হবে এবং পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে হবে।
এখন সময় এসব নিয়ে চিন্তাভাবনা করার। অন্যথায় দেশকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করা সত্যিই কঠিন হয়ে পড়বে।
মন্তব্য করুন