
আজ বৃহস্পতিবার ভোর রাত ০৪০০ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে জামগড়া আর্মি ক্যাম্পের সেনাদল আশুলিয়ার ঘোষবাগ পূর্বপাড়ায় অভিযান পরিচালনা করে। অভিযানে অস্ত্রধারী একটি গ্যাংয়ের ৩ জন সদস্যকে আটক করা হয়।
তল্লাশিকালে তাদের বাসা থেকে একটি অত্যাধুনিক শটগান, দেশীয় তৈরি ধারালো অস্ত্র (চাপাতি ১৩টি, ছুরি ৪টি, তার কাটার ১টি), চাঁদাবাজির টাকা ৩৬,৭৬০ টাকা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন:
১️ মোঃ বিশাল (২০), পিতা: শহিদুল, ঠিকানা: ঘোষবাগ, আশুলিয়া।
২️ নাজমুল (২০), পিতা: রইস উদ্দিন, ঠিকানা: ঘোষবাগ, আশুলিয়া।
৩️ শিপন (২১), পিতা: আহসান হাবিব, ঠিকানা: ঘোষবাগ, আশুলিয়া।
উদ্ধারকৃত অস্ত্র ও আসামিদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য।
বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যৌথ বাহিনী ঘটনাস্থল ও আশপাশের এলাকা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
মন্তব্য করুন