ABN BANGLA TV
১০ মার্চ ২০২৬, ৩:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“আলীকদমে অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা ও অনাথ শিক্ষার্থীদের আর্থিক অনুদান দিল বিজিবি”।

আলীকদমে অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা ও অনাথ শিক্ষার্থীদের আর্থিক অনুদান দিল বিজিবি।

তৌহিদুল ইসলাম আলিকদম (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলায় অসুস্থ ও অসহায় মানুষের চিকিৎসা সহায়তা এবং অনাথ শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ বাবদ আর্থিক অনুদান প্রদান করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।

মঙ্গলবার (১০ মার্চ) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদীর উদ্যোগে উপজেলার আলীকদম সদর, নয়াপাড়া ও চৈক্ষ্যং ইউনিয়নের শারীরিকভাবে অসুস্থ মোট ১৩ জন ব্যক্তিকে চিকিৎসা সহায়তার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। একই সঙ্গে ৪ জন অনাথ শিক্ষার্থীকে তাদের লেখাপড়ার ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি আলীকদম ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে দুর্গম পার্বত্য এলাকায় বসবাসরত স্থানীয় জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, খাদ্য ও বস্ত্র বিতরণ, শীতবস্ত্র বিতরণ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ সময় বিজিবির বিভিন্ন পদবির সদস্যরা উপস্থিত ছিলেন। ভবিষ্যতেও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০