ABN BANGLA TV
২৬ অক্টোবর ২০২৫, ১০:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আলীকদমে অ/বৈ/ধ/ভা/বে পাহাড় কাটায় যুবদল নেতা আ/ট/ক।

আলীকদমে অ/বৈ/ধ/ভা/বে পাহাড় কাটায় যুবদল নেতা আ/ট/ক।

 

 

আলীকদম-বান্দরবান-প্রতিনিধি: গত ২৫ অক্টোবর রাত আনুমানিক ০৩:০০ ঘটিকায় অবৈধভাবে পাহাড় কাটার সময় আলীকদম থানার অফিসার ইনচার্জ জনাব মির্জা জহির উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ০১ নং সদর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াত সিকদারকে (৩১) ১টি এস্কেভেটরসহ আ/ট/ক করে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আলীকদম থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পাহাড় কাটা বিরোধী অভিযান পরিচালনার সময় আলীকদম ১ নং সদর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদককে একটি এস্কেভেটর সহ আটক করেন। কর্তনরত পাহাড়টি ছিল ১নং সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পূর্ব পালং পাড়া “আমির হোসেন সর্দার পাড়া’ কুদ্দুস আহমেদের (৭০) মালিকানাধীন।

আটককৃত ব্যক্তিকে আলীকদম থানা হেফাজতে রাখা হয়েছে। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পরিবেশ অধিদপ্তর থেকে লোকজন এসে আইনগত কার্যক্রম সম্পূর্ণ করেন। উক্ত ব্যক্তিকে একই অপরাধের জন্য গত ২৩ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ, রাত আনুমানিক-১২ :০০ ঘটিকার সময় আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মনজুর আলম মহোদয় কর্তৃক ৫০,০০০/=টাকা জরিমানা করা হয়।

পরবর্তী সময়ে -উক্ত ঘটনার আলোকে জনাব মোঃ নুর উদ্দিন “পরিদর্শক পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা” বাদী হয়ে আটককৃত আসামী ১। মো: ইলিয়াছ (৩১), পিতা: আলী হোসেন, সাং পূর্ব পালং পাড়া, ৫নং ওয়ার্ড, ১নং সদর ইউপি, থানা: আলীকদম, জেলা: বান্দরবান, পলাতক আসামী ২। মোঃ মিজান (২৪), পিতা: মৃত বেলাল আহমেদ, সাং মরিচ্চা, ০৫ নং ওয়ার্ড, ০৪নং মরিচ্চা ইউনিয়ন, থানা: উখিয়া, জেলা: কক্সবাজারসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করলে আলীকদম থানার মামলা নং ০৬, আজ-২৫ অক্টোবর ২০২৫ খ্রিঃ ধারা: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ “সংশোধিত ২০১০’ এর ১৫/১ টেবিলের ৫/১২ রুজু করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০