ABN BANGLA TV
২১ ফেব্রুয়ারি ২০২৬, ১:০৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ”।

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ।

নিউজ ডেস্ক:

সিলেট অঞ্চলে সাম্প্রতিক ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবারও মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২৯ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৬। এর উৎপত্তিস্থল ছিল নেত্রকোনা জেলার গারো পাহাড় এলাকা। সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার সই করা প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ঢাকার আগারগাঁও কেন্দ্র থেকে প্রায় ১২৮ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। নেত্রকোনার দুর্গাপুর উপজেলা ও গারো পাহাড় সংলগ্ন সীমান্ত এলাকায় ভূ-পৃষ্ঠের গভীরে এ কম্পনের সৃষ্টি হয়।

মাত্রা তুলনামূলকভাবে কম হলেও ভূমিকম্পটির কম্পন বেশ বিস্তৃত এলাকায় অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, এর আগের দিন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের ছাতক উপজেলায় ৪ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। পরপর দুদিন দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্প অনুভূত হওয়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।

তবে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, এসব ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০