ABN BANGLA TV
৯ ডিসেম্বর ২০২৫, ৬:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে বাঁশখালীতে আলোচনা সভা অনুষ্ঠিত।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে বাঁশখালীতে আলোচনা সভা অনুষ্ঠিত।

 

মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে কে সামনে রেখে সারাদেশের ন্যায় বাঁশখালীতে ও দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৯ নভেম্বর) ২৫ ইং সকাল ১০ টায় দুর্নীতি দমন কমিশন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা অফিসার্স হল রুমে আয়োজিত সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন চৌধুরী”র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম।
প্রধান আলোচক ছিলেন, দূর্নীতি দমন কমিশন চট্টগ্রাম -২ এর উপ-পরিচালক মোঃ জসিম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর সানি আকন, নবাগত থানা অফিসার ইনচার্জ মোঃ খালেদ সাইফুল্লাহ। দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক লায়ন নাছিমুল আহসান চৌধুরী জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার শ্যামল চন্দ্র সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌসিব উদ্দিন, দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু অসীত সেন ও মাহমুদুল ইসলাম, সদস্য সুপর্ণা শর্মিলা জান্নাত, ইঞ্জিনিয়ার ইফতেখার উদ্দিন আহমদ, মাইমুনুর রশিদ, সাজ্জাদ হোসাইন প্রমূখ।
সে সময় প্রধান অতিথি বলেন, দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির প্রধান বাধা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সচেতনতা ও নৈতিকতার চর্চার মাধ্যমেই আগামীতে একটি শুদ্ধ ও স্বচ্ছ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
সভায় বাঁশখালীর সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দীন বলেন, দুর্নীতি জাতির অগ্রগতির প্রধান অন্তরায়। তাই দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে সোচ্চার হতে হবে। তারা আরো উল্লেখ করেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সচেতনতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধ চর্চা এবং প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় গুণী ব্যক্তিবর্গ এবং উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা শেষে দুর্নীতিবিরোধী অঙ্গীকার পাঠ এবং সততা প্রতিজ্ঞার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং আয়োজন করে উপজেলা প্রশাসন, বাঁশখালী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০