ABN BANGLA TV
২ এপ্রিল ২০২৬, ৯:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“আটোয়ারীতে হযরত খাঁজা মঈনউদ্দিন চিশতী (রহ.আঃ)-এর ওরস শরিফ অনুষ্ঠিত”।

আটোয়ারীতে হযরত খাঁজা মঈনউদ্দিন চিশতী (রহ.আঃ)-এর ওরস শরিফ অনুষ্ঠিত।

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও:

পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় পালিত হলো আধ্যাত্মিক সাধক হযরত খাঁজা মঈনউদ্দিন চিশতী (রহ.আঃ)-এর বার্ষিক ওরস মোবারক। আজ ২ এপ্রিল তোড়িয়া ইউনিয়নের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বোধগাঁও বিওপি ক্যাম্পের সীমান্তে অবস্থিত এই মাজার প্রাঙ্গণে দিনব্যাপী আনুষ্ঠানিকতায় অংশ নেন হাজারো ভক্ত-অনুরাগী। প্রায় তিনশ বছর আগে ইসলাম প্রচারের উদ্দেশ্যে কলকাতা থেকে এই জনপদে এসেছিলেন এই মহান সাধক। প্রতিবছরের মতো এবারও তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাজার প্রাঙ্গণে ঢল নামে মানুষের। তবে মাজারটি সীমান্ত এলাকায় এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বোধগাঁও বিওপি

ক্যাম্পের ভেতরে হওয়ায় যাতায়াত নিয়ে কিছুটা ভোগান্তির কথা জানান ভক্তরা। যাতায়াতের সুনির্দিষ্ট রাস্তা না থাকায় মুরিদানদের মাজারে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়। তবুও সব বাধা উপেক্ষা করে আধ্যাত্মিক টানে ছুটে এসেছেন তারা। ওরসকে কেন্দ্র করে মাজার সংলগ্ন এলাকায় জমে উঠেছে ঐতিহ্যবাহী গ্রাম্য মেলা। হরেক রকমের পসরা নিয়ে বসা এই মেলা স্থানীয়দের মধ্যে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে। মেলার ভিড় সামলাতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকেও ছিল বিশেষ নজরদারি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০