ABN BANGLA TV
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“আজ ফ্যামিলি কার্ড নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী”।

আজ ফ্যামিলি কার্ড নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী।

নিউজ ডেস্ক:

ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে আজ আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

টানা দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন প্রধানমন্ত্রী। সকাল ৯টার পর তিনি মন্ত্রিপরিষদ ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর অস্থায়ী কার্যালয়ে পৌঁছান এবং দিনের কর্মসূচি শুরু করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় ও সরকারি বাসভবন যমুনায় চলমান সংস্কারকাজ শেষ না হওয়ায় আপাতত সচিবালয় থেকেই তিনি রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন। সংস্কারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এ ব্যবস্থা বহাল থাকতে পারে।

আজকের নির্ধারিত বৈঠকে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের রূপরেখা, বাস্তবায়ন পদ্ধতি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দায়িত্ব নির্ধারণ নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। কর্মসূচিটি কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়টিও গুরুত্ব পাবে।

এছাড়া দুপুর ২টায় পরিবেশ ও পানি সম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত আরেকটি আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী। সেখানে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন, নদী ও খাল খনন কার্যক্রম সম্প্রসারণ এবং জলাধার পুনরুদ্ধারের পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সরকারের সামাজিক সুরক্ষা ও পরিবেশ সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়নে আজকের বৈঠকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০