ABN BANGLA TV
৮ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“আজ ইরানকে খুব কঠিনভাবে আঘাত করা হবে: হুঁশিয়ারি ট্রাম্পের”।

আজ ইরানকে খুব কঠিনভাবে আঘাত করা হবে: হুঁশিয়ারি ট্রাম্পের।

আন্তর্জাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানকে কঠোরভাবে আঘাত করার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলার চাপে ইরান তার মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছে এবং ভবিষ্যতে তাদের ওপর হামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে।

শনিবার (৭ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে এ মন্তব্য করেন ট্রাম্প। বিশ্লেষকদের ধারণা, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়াতেই তিনি এমন মন্তব্য করেছেন।

ট্রাম্প তার পোস্টে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত সামরিক চাপের কারণেই ইরান এই প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, পরিস্থিতি অনুযায়ী ইরানের বিরুদ্ধে আরও শক্ত পদক্ষেপ নেওয়া হতে পারে।

এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর উদ্দেশে এক বক্তব্যে দুঃখপ্রকাশ করেন। তিনি জানান, ইরান আর কোনো দেশের বিরুদ্ধে আগে থেকে হামলা চালাবে না, যদি না অন্য কোনো দেশ আগে আক্রমণ শুরু করে।

তবে এই ঘোষণার পরও অঞ্চলের পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। সাম্প্রতিক সময়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি একটি সন্দেহভাজন ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

অন্যদিকে কাতার জানিয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

নিজের পোস্টের শেষাংশে ট্রাম্প আরও কঠোর ভাষা ব্যবহার করে বলেন, আজ ইরানকে খুব কঠিনভাবে আঘাত করা হবে!

তিনি উল্লেখ করেন, এমন কিছু এলাকা ও গোষ্ঠীকেও লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হচ্ছে, যেগুলো এখন পর্যন্ত সরাসরি হামলার তালিকায় ছিল না।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক এই উত্তেজনা আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত শান্ত না হলে অঞ্চলজুড়ে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: বিবিসি বাংলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০