ABN BANGLA TV
১৯ অক্টোবর ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলার জমিনে ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুর মত ইসলামী শক্তির নিরব ব্যালট বিপ্লব গড়বে ইনশাআল্লাহ- অধ্যাপক আহসান উল্লাহ।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলার জমিনে ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুর মত ইসলামী শক্তির নিরব ব্যালট বিপ্লব গড়বে ইনশাআল্লাহ- অধ্যাপক আহসান উল্লাহ।

আজ ১৮ অক্টোবর-২০২৫ইং রোজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় হতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলা শাখার উদ্যোগে জেলা আমীর এস এম আবদুচ ছালাম আজাদ এর সভাপতিত্বে আফাই মিলনায়তনে আমীরে জামায়াতের নির্বাচন উপলক্ষে জেলার রুকন ( সদস্য) সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ। তিনি বলেন বাংলাদেশে ইসলামের যে বিজয় মিছিল শুরু হয়েছে তা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলার জমিনে ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুর মত ইসলামী শক্তির পক্ষে নিরব ব্যালেট বিল্পব ঘটবে ইনশাআল্লাহ। এজন্য জেলার সকল জনশক্তিকে এখন থেকে ঐক্যবদ্ধ ভাবে জাতীয় নির্বাচনে বিজয়ের জন্য কাজ করতে হবে।
জামায়াতের জেলা সেক্রেটারী অধ্যাপক আবদুল আউয়াল এর সঞ্চলনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে পবিত্র কুরআন থেকে দরস পেশ করেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা খাইরুল বশর।
সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর নির্বাচন ২০২৬-২০২৮ সেশনের জন্য জেলার সকল রুকন ভাই-বোনেরা আমীরে জামায়াতের ভোট প্রদান করেন।
উক্ত সম্মেলনে বক্তব্য পেশ করেন বান্দরবান ৩০০ নং আসনের জামায়াত ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমীর এড. মুহাম্মদ আবুল কালাম। তিনি বলেন আগামী জাতীয় সংসদ হবে ইসলামের জাতীয় সংসদ, ইসলামী শক্তির সংসদ। যা ডাকসু, জাকসু, চাকসু ও রাকসু প্রমাণ করে দিয়েছেন। তিনি সকলের দোয়া, ভালবাসা ও সহযোগিতা কামনা করছেন।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক গোলাম মোস্তফা তাজ, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বান্দরবান জেলা সভাপতি অধ্যাপক হামেদ হাসান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ জেলা সভাপতি অধ্যাপক ফারুক আহমেদ, বান্দরবান কেন্দ্রীয় জমে মসজিদের খতীব মাওলানা আলা উদ্দীন ইমামী, জেলা যুব ও মিডিয়া সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম, জেলা মানব সম্পদ সম্পাদক বশর মাহমুদ, জেলা অফিস সম্পাদক আশরাফুল ইসলামসহ উপজেলা আমীরগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০