ABN BANGLA TV
২৬ জানুয়ারি ২০২৬, ১০:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

 

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান জেলা সদরের বালাঘাটা এলাকায় অবস্থিত বান্দরবান আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬) জানুয়ারি সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী নুই চিং মারমা, বিশেষ অথিতি হিসেবে আরো আরো উপস্থিত ছিলেন হাজী সাহেব মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শামশুল আলম, প্রকৃতি বড়ুয়া, উবাচিং মারমা প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম।

অনুষ্ঠানের প্রথম পর্বে ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরে জাতীয় সঙ্গীত গাওয়া ছাত্রীদের নিত্য পরিদর্শন ও শিক্ষকদের পরিচিতি পর্বের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠানের প্রথম পর্ব।

মশাল প্রজ্বলন এর মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের, শিক্ষার্থীদের অংশগ্রহণে মার্বেল দৌড়, মোরগ লড়াইসহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রধান অথিতি কে এস মং তার বক্তব্যে বলেন, খেলাধুলা ও সংস্কৃতি শিক্ষার্থীদের পার্বত্য অঞ্চলের অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী হতে সাহায্য করে। আমি জানতে পেরেছি বান্দরবান আইডিয়াল স্কুলে পাহাড়ের দুর্গম এলাকার শত শত আদিবাসী শিক্ষার্থীরা অধ্যয়নরত তেমনই স্থানীয় বাঙালি শিক্ষার্থীরাও এই বিদ্যালয়ে অধ্যয়নরত আছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক মন্ডলী বিদ্যালয়টি এগিয়ে নিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বান্দরবান আইডিয়াল স্কুল–কে এগিয়ে নিতে আমার পক্ষ থেকে যেকোনো ধরনের সহযোগিতা থাকবে। এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ বরাবর আমার মাধ্যমে আমি এই বিদ্যালয়ের নানান সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে দিয়েছি খুব শীগ্রই অত্র বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে।

অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং–কে সম্মাননা সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং বিদ্যালয়ের উপস্থিত শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে আগত অথিতি বৃন্দের ফটো সেশনের মধ্যদিয়ে উক্ত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০