
২৩ এপ্রিল ২০২৬, বান্দরবানার আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ব্যাঙ ঝিরি প্রায় তিন কিলোমিটার এলাকায় অবৈধভাবে গাছ নিধনের বিরুদ্ধে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলমের নেতৃত্বে বন বিভাগ ও থানা পুলিশের টিম নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে চৈক্ষ্যং ইউনিয়নের পামিয়া পাড়া, তুংতুই পাড়া, নামসাক পাড়া ও খাকই পাড়াসহ ৪ এলাকায় তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ কাটা গাছ উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বনজ সম্পদ রক্ষা ও অবৈধ কাঠ পাচার রোধে আমরা ধারাবাহিক অভিযান অব্যাহত রাখবো। বিভিন্ন স্থানে গাছ খেকোদের এমন কর্মকাণ্ডে ধ্বংস হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য। সামগ্রিক ভাবে সকল প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে পারলে পরিবেশ রক্ষা করা সম্ভব। আমাদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন ব্যক্তিবর্গের সমষ্টিক প্রচেষ্টা থাকতে হবে। তবেই এই ধরনের অপকর্ম নির্মূল করা সম্ভব।
মন্তব্য করুন