
অন্তর্বর্তী সরকারের আমলেই বিচারক সঙ্কট নিরসন অবকাঠামোগত উন্নয়নসহ প্রয়োজনীয় সব সংস্কার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড.আসিফ নজরুল।(১২ এপ্রিল) শনিবার সকাল ১০ ঘটিকায় বান্দবান জেলা ও দায়রা জজ আদালত সম্প্রসারনের জন্য ভবন নির্মানের জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা ড.আসিফ নজরুল। তিনি বলেন, প্রতিটি জেলায় এজলাস সংকট রয়েছে, বিচারক সংকট রয়েছে এগুলো কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা অন্তবর্তী সরকারের আমলেই এগুলো সমাধান করার চেষ্টা করব। পরিদর্শন শেষে উপদেষ্টা ড.আসিফ নজরুল বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের মিলনায়তনে বিচারক ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।উল্লেখ্য, গত শুক্রবার (১১ এপ্রিল) আইন উপদেষ্টা ২ দিনের সফরে বান্দরবানে আসেন এ সময় তিনি নীলগিরি পর্যটন কেন্দ্রে রাত্রিযাপন করেন। পরে শনিবার (১২ এপ্রিল) জজ কোর্টের ভবন নির্মানের জায়গা পরিদর্শন করেন।
মন্তব্য করুন