
বান্দরবান সদর উপজেলার বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে নিজস্ব তহবিল থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা।
সোমবার (১৮মে ) সকালে তিনি অগ্নিকান্ড এলাকা ঘুরে দেখেন এবং আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে চাল,ডাল,আলু,তেলসহ খাদ্যসামগ্রী প্রদান করেন এবং পরবর্তীতে ভাল কিছু সহায়তা প্রদানের আশ্বাষ দেন।
এসময় সদস্য সচিব জাবেদ রেজ বলেন,আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ রয়েছে যেখানে দুর্যোগ এবং ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছে সেখানে যতোটুকু পারি অসহায় মানুষের পাশে থাকা। তিনি আরো বলেন,অগ্নিকান্ডের খবর শুনার সাথে সাথে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নিতে এবং তাদের তালিকা তৈরি করে সহযোগীতার হাত বাড়িয়ে দিতে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির যুগ্নআহবায়ক,জসিম উদ্দীন তুষার,আবিদুর রহমান,রিটল বিশ্বাষ,মাওসেতুং তংচঙ্গ্যা,চনুমং মারমা,সাহাদাত হোসোন জনি,আয়ুব খাঁনসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত শনিবার দিবাগত ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ৪৯টি বসতঘর ও দোকান পুড়ে যায়, এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।
মন্তব্য করুন