ABN BANGLA TV
১৫ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“আজ রাত থেকেই পর্যাপ্ত জ্বালানি তেল নিতে পারবে গণপরিবহন”।

আজ রাত থেকেই পর্যাপ্ত জ্বালানি তেল নিতে পারবে গণপরিবহন।

নিউজ ডেস্ক:

দূরপাল্লার বাস ও গণপরিবহনের জন্য জ্বালানি তেল সরবরাহে আর কোনো রেশনিং সীমা থাকবে না বলে জানিয়েছে সরকার। শনিবার রাত থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর গুলিস্তান এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, দূরপাল্লার বাস ও অন্যান্য গণপরিবহনে জ্বালানি সরবরাহের ওপর যে সীমাবদ্ধতা ছিল তা আজ রাত থেকেই তুলে নেওয়া হচ্ছে। ফলে রাত থেকে এসব যানবাহন প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত তেল সংগ্রহ করতে পারবে।

সম্প্রতি আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায়ও পড়ে। বিশেষ করে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়। এর প্রেক্ষিতে দেশে জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে সরকার সাময়িকভাবে তেল সরবরাহে সীমা নির্ধারণ করেছিল।

এরই ধারাবাহিকতায় গত ৬ মার্চ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) দেশের ফিলিং স্টেশনগুলোতে যানবাহনে জ্বালানি সরবরাহের পরিমাণ নির্ধারণ করে দেয়। ওই নির্দেশনা অনুযায়ী প্রতিটি মোটরসাইকেল দিনে সর্বোচ্চ ২ লিটার পেট্রল বা অকটেন নিতে পারত। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ ১০ লিটার জ্বালানি নেওয়ার অনুমতি ছিল

এ ছাড়া স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) ও মাইক্রোবাসের জন্য প্রতিদিন ২০ থেকে ২৫ লিটার জ্বালানি সরবরাহের সীমা নির্ধারণ করা হয়েছিল। পিকআপ বা স্থানীয় বাসগুলো দিনে ৭০ থেকে ৮০ লিটার ডিজেল নিতে পারত। আর দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও কনটেইনারবাহী ট্রাকগুলো দৈনিক ২০০ থেকে ২২০ লিটার পর্যন্ত জ্বালানি নিতে পারত।

তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন গণপরিবহন ও দূরপাল্লার বাসের ক্ষেত্রে এই সীমাবদ্ধতা তুলে নেওয়া হচ্ছে। ফলে পরিবহন খাতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশা করা হচ্ছে্।

অন্যদিকে ব্যক্তিগত যানবাহনের ক্ষেত্রে আগের নির্ধারিত সীমা এখনও বহাল রয়েছে। এ বিষয়ে নতুন কোনো নির্দেশনা এখনো দেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে

সরকারের এ সিদ্ধান্তে দূরপাল্লার পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরবে বলে ধারণা করা হচ্ছে। কারণ জ্বালানি সীমাবদ্ধতার কারণে গত কয়েকদিন ধরে পরিবহন পরিচালনায় কিছুটা চাপ তৈরি হয়েছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০