ABN BANGLA TV
১৫ মার্চ ২০২৬, ১:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“পুকুরিয়া ইউনিয়নে ঈদ-উল-ফিতর উপলক্ষে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ চাল বিতরণ”।

পুকুরিয়া ইউনিয়নে ঈদ-উল-ফিতর উপলক্ষে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ চাল বিতরণ।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। প্রতিটি উপকারভোগী পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।

পুকুরিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই কার্যক্রমে ইউনিয়ন পরিষদের দুই বারের সফল চেয়ারম্যান আলহাজ্ব আসহাব উদ্দীনের নেতৃত্বে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে চাল বিতরণ করা হয়। আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে সরকারের এই সহায়তা কর্মসূচি এলাকার দরিদ্র মানুষের মাঝে স্বস্তি ও আনন্দ এনে দিয়েছে।

চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা এনামুল কবির, সংশ্লিষ্ট টেকনিক্যাল অফিসার, ইউনিয়ন পরিষদের সচিব, প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এ সময় চেয়ারম্যান আলহাজ্ব আসহাব উদ্দীন বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সঠিকভাবে প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষের হাতে এই সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া এই উপহার দরিদ্র মানুষের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেবে।

স্থানীয়রা জানান, সরকারের এই উদ্যোগে হতদরিদ্র মানুষের ঈদের প্রস্তুতি নিতে কিছুটা স্বস্তি মিলেছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।

উল্লেখ্য, প্রতি বছর পবিত্র ঈদ-উল-ফিতর ও অন্যান্য উৎসবকে সামনে রেখে সরকারের পক্ষ থেকে ভিজিএফ কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়ে থাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০