
জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে চট্টগ্রামের সাতকানিয়ায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (১৩ মার্চ) কেরানীহাট স্পোর্টস এরিনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জোবাইরুল হোসেন আরিফ, সাতকানিয়া সাংবাদিক ইউনিয়ন এর আহবায়ক মিজানুর রহমান রুবেল ও সদস্য সচিব তারেকুল ইসলাম ,কেরানী হাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলম ,
সাতকানিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মোঃ তহীদুল ইসলাম মাছুম, যুগ্ম সমন্বয়কারী এস ইউনুস, মোঃ জোবায়ের, জাহিদুল ইসলাম, শহিদুল ইসলামসহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ইফতার আয়োজনে জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জোবাইরুল হোসেন আরিফ বলেন আগামী স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির প্রতিনিধি দেওয়া হবে ।
দোয়া ও ইফতার মাহফিলে বক্তারা জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করেন।
মন্তব্য করুন