ABN BANGLA TV
১১ মার্চ ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন হাজার টাকা জরিমানা”।

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন হাজার টাকা জরিমানা।

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী লাহিড়ী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ( ১১ মার্চ) ২০২৬ বুধবার সাড়ে বারোটার সময় উপজেলার লাহিড়ী বাজারে মা মনি ভেরাইটিজ স্টোরের মালিক মুরাদ হোসেনকে তিন হাজার টাকা জরিমানা করা হয় ও লিলি বেকারী প্রতিষ্ঠানের মালিক আব্দুল বাসেদকে সতর্ক মুলক করা হয়েছে। এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহসানুল হক, ও বি এস টি আইয়ের ইন্সপেক্টর তানভির আহমেদ সহ উপজেলা সেনেটারী ইন্সপেক্টর পুলিশ প্রশাসন সহ এ অভিযান পরিচালনা করেন।

এ সময় মা মনি ভেরাইটিজ স্টোরের মালিক মুরাদ হোসেনের দোকানে ক্ষতিকারক কেমিক্যাল যুক্ত কসমেটিক পণ্য রাখায় ও মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ৩৮ ধারায় তিন হাজার টাকা জরিমানা করা হয়। মা মনি ভেরাইটিজ স্টোরের মালিক মুরাদ হোসেনকে ও মেসার্স লিলি বেকারীর প্রতিষ্ঠানের মালিক আব্দুল বাসেদকে সতর্ক মুলক নির্দেশনাও প্রদান করেন , এবং এই ঈদের বাজারে বনফুল সেমাই এর পরিবর্তে বনের ফুল সেমাই নামে নকল পেকেট যাত করে কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা করার জন্য বনের ফুল নামে সেমাই বাজারে বিক্রি করছে। তাই যেন কোন ক্রেতাগণ বনের ফুল নামে সেমাই না কয় করে সেই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন থাকতে বলা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল হক হক জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০