ABN BANGLA TV
১১ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“ইরানের ওপর আজ ‘সবচেয়ে তীব্র হামলা’ চালানো হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী”।

ইরানের ওপর আজ ‘সবচেয়ে তীব্র হামলা’ চালানো হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

আন্তর্জাতিক ডেস্ক:

দশ দিন আগে শুরু হওয়া যুদ্ধের প্রেক্ষাপটে মঙ্গলবার ইরানের ওপর আজ সবচেয়ে তীব্র হামলা চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। একই সঙ্গে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ইরান এ পর্যন্ত সবচেয়ে কম অস্ত্র ব্যবহার করেছে। এ তথ্য তিনি পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে মার্কিন সেনাবাহিনীর জেনারেল ড্যান কেইন যুদ্ধের সময় নিহত যেসব সেনাকে শ্রদ্ধা জানিয়ে বলেন, যৌথ বাহিনী তাদের তিনটি প্রধান লক্ষ্য নিয়েই কাজ করছে।

এগুলো হলো: ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধ্বংস করা যাতে তারা মার্কিন স্বার্থে আঘাত হানতে না পারে। ইরানের নৌবাহিনী দুর্বল করা। নিশ্চিত করা যে ইরান আগামী কয়েক বছর যুক্তরাষ্ট্র ও তার সহযোগীদের ওপর হামলা করতে পারবে না।

জেনারেল কেইন আরও বলেন, যুদ্ধের শুরু থেকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রবণতা প্রায় ৯০ শতাংশ কমেছে। যুক্তরাষ্ট্র এখন ইরানের মাইন-স্থাপনকারী ক্ষেপণাস্ত্রগুলোতে আঘাত হানছে। তিনি যৌথ বাহিনীর এই অভিযানকে ‘কঠোর ও নিরলস’ হিসেবে অভিহিত করেছেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, এই সংঘাতের ফলাফল ‘আমেরিকার পক্ষেই থাকবে’ এবং যুক্তরাষ্ট্র ইরানের ‘পারমাণবিক ব্ল্যাকমেইলিং’ মেনে নেবে না। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বের হুঁশিয়ারিকে পুনরায় উল্লেখ করে বলেন, যদি ইরান হরমুজ প্রণালীতে তেলের প্রবাহ বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তাদের ওপর ২০ গুণ বেশি শক্তিতে আঘাত করা হবে।

হেগসেথ জানান, বেসামরিক নাগরিকদের ক্ষতি এড়াতে যুক্তরাষ্ট্রের সতর্কতা বিশ্বের মধ্যে সেরা। যদি কোনো ঘটনা ঘটে, তা অবশ্যই তদন্ত করা হবে।

ইরান সরকারের ‘দীর্ঘমেয়াদি যুদ্ধের’ প্রস্তুতির প্রসঙ্গে হেগসেথ বলেন, সম্মুখসরে থাকা সেনাদের নিরাপত্তা বজায় রাখতে সব ধরনের রসদ সরবরাহ করা হচ্ছে। জেনারেল কেইন উল্লেখ করেন, মার্কিন বাহিনী এখন ‘তুলনামূলক স্বাচ্ছন্দ্যে’ অভিযান চালাতে পারছে, তবে ঝুঁকি সবসময়ই রয়ে গেছে।

তিনি ইরানের প্রতিবেশী দেশগুলোর ওপর হামলার বিষয়েও মন্তব্য করে বলেন, এটি ইরানের চরম হঠকারিতা এবং এতে উল্টো প্রতিবেশী দেশগুলো যুক্তরাষ্ট্রকে সমর্থন করছে। হেগসেথ সতর্ক করেন, ইরানের নতুন নেতৃত্বের জন্য বুদ্ধিমানের কাজ হবে পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা না করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি মেনে চলা।

ইরানের নতুন সর্বোচ্চ নেতার আহত হওয়ার খবরের বিষয়ে হেগসেথ কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি শেষমেষ জানান, এই যুদ্ধ অনন্তকাল স্থায়ী নয়; এটি শেষ হবে কবে, তা নির্ধারণের দায়িত্ব প্রেসিডেন্টের।

সূত্র: দ্য গার্ডিয়ান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০