ABN BANGLA TV
১১ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা”।

বাঁশখালীর ইউএনও জামশেদুল আলম বদলি, দায়িত্বকালজুড়ে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশংসিত ভূমিকা।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলমকে প্রশাসনিক বদলির অংশ হিসেবে খুলনায় বদলি করা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর বদলির খবরটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

প্রশাসনিক চাকরিতে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও স্থানীয়দের অনেকেই তাঁর দায়িত্বকালীন সময়ের কার্যক্রম স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

জানা যায়, দেশের রাজনৈতিক পরিস্থিতি যখন অস্থির এবং নানা ধরনের অনিয়ম, সংঘাত ও ভূমিদখলসহ বিভিন্ন সমস্যায় পুরো দেশ টালমাটাল অবস্থায় ছিল, ঠিক সেই সময়েই তিনি বাঁশখালী উপজেলার দায়িত্ব গ্রহণ করেন। এমন একটি ক্লান্তিকর ও চ্যালেঞ্জিং সময়ে দায়িত্ব নিয়েও তিনি দক্ষতা, বিচক্ষণতা ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেন।

দায়িত্ব পালনের সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে নানা উদ্যোগ গ্রহণ করেন। স্থানীয় জনপ্রতিনিধি—ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারসহ সংশ্লিষ্টরা যখন পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছিলেন, তখন তিনি দৃঢ়তার সঙ্গে প্রশাসনিক দায়িত্ব পালন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রশাসনিক দায়িত্ব পালনের ক্ষেত্রে সবার মন রক্ষা করা সবসময় সম্ভব না হলেও, তিনি অনৈতিক সুবিধা দেওয়ার কোনো সুযোগ দেননি বলেও অনেকেই মনে করেন। ফলে বিভিন্ন প্রতিকূলতা থাকা সত্ত্বেও তিনি সৎ সাহসিকতা ও কর্মদক্ষতার মাধ্যমে দায়িত্ব পালন করে গেছেন।

স্থানীয়দের মতে, দায়িত্ব পালনকালে তিনি সবসময় শান্তিপূর্ণ ও স্থিতিশীল একটি বাঁশখালী উপজেলা গড়ে তোলার চেষ্টা করেছেন। তাঁর এই দায়িত্বশীলতা ও কর্মনিষ্ঠা অনেকের কাছেই প্রশংসিত হয়েছে।

বদলির পর তিনি যেখানেই দায়িত্ব পালন করুন না কেন, সেখানেও একই দক্ষতা ও সততার সঙ্গে কাজ করবেন—এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয়রা। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০