ABN BANGLA TV
৯ মার্চ ২০২৬, ৭:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“জেলা পরিষদের সদস্য হতে আগ্রহী আলীকদম উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আলী হায়দার”।

জেলা পরিষদের সদস্য হতে আগ্রহী আলীকদম উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আলী হায়দার।

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ও সাবেক ছাত্রনেতা আলী হায়দার পার্বত্য জেলা পরিষদের সদস্য হতে আগ্রহ প্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই নেতা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

জানা যায়, আলী হায়দার ১৯৮৮ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। ১৯৯০ সালের গণআন্দোলনে তিনি সাহসী ছাত্রনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় ঢাকার মহাখালী এলাকায় আন্দোলনরত অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বাম পায়ের হাঁটুতে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় প্রায় তিন মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর নিজ অর্থ ব্যয়ে সুস্থ হয়ে পুনরায় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হন।

পরবর্তীতে ১৯৯১ সালে বিএনপি সরকার গঠনের সময় তিনি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে আলীকদম উপজেলা শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে ২০০৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। একই বছরের ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত আলীকদম উপজেলা বিএনপির নির্বাচনে ১০৭ ভোটের মধ্যে ১০৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তবে তৎকালীন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের বিরোধিতার কারণে তাকে ওই পদ থেকে সরে দাঁড়াতে হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৩ সালে জেলা বিএনপির একটি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বাতিলের দাবি এবং সাচিং প্রু জেরির পক্ষে অবস্থান নেওয়ার কারণে তিনি দীর্ঘদিন দলীয় গ্রুপিং রাজনীতির শিকার হন। তবুও তিনি তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে থেকে রাজনীতিতে সক্রিয় রয়েছেন।

আলীকদম উপজেলার তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মী ও সাধারণ মানুষের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও আন্দোলন-সংগ্রামে অবদানের কারণে সম্ভাব্য পার্বত্য জেলা পরিষদে আলী হায়দারকে সদস্য করা হলে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের স্বার্থে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০