
বান্দরবান জেলা প্রতিনিধি: অদ্য ০৮ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ, বান্দরবান জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় ও স্থিতিশীল রাখার লক্ষ্যে জেলা পুলিশের বিশেষ তদারকি অভিযান চালানো হয়। সদর থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন ও কার্যক্রম সরেজমিনে তদারকিতে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সুপার মোঃ আবদুর রহমান মহোদয়সহ জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এই অভিযান চুরি, ডাকাতি ছিনতাই প্রতিরোধ, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, এই ধরনের তদারকি কার্যক্রমের মাধ্যমে অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখা তাদের সর্বোচ্চ ,অগ্রাধিকার।
জেলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের দৃঢ় উপস্থিতি জনসাধারণকে নিরাপত্তা বোধ দিচ্ছে এবং অপরাধীদের সম্ভাব্য কার্যকলাপ কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
মন্তব্য করুন