ABN BANGLA TV
৬ মার্চ ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“কুয়েতে মিসাইল হামলায় এক বাংলাদেশি প্রবাসী নিহত”।

কুয়েতে মিসাইল হামলায় এক বাংলাদেশি প্রবাসী নিহত।

আন্তর্জাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে কুয়েতে মিসাইল হামলায় এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার রহমতপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ জাহেদ হোসেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় তার মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

জাহেদ হোসেন রহমতপুর এলাকার কামাল দফাদারের ছোট ছেলে। দীর্ঘদিন ধরে তিনি কুয়েতের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে একটি মিসাইল হামলায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। প্রবাসে থাকা সহকর্মীরাই প্রথমে তার পরিবারকে মৃত্যুর খবর জানান।

নিহতের ভগ্নিপতি মো. বাবর উদ্দিন জানান, কুয়েত সময় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মিসাইল হামলার ঘটনাটি ঘটে। হামলার পরপরই সহকর্মীদের কাছ থেকে জাহেদের মৃত্যুর খবর পান তারা।

পরিবারের প্রধান উপার্জনকারীকে হারিয়ে জাহেদের বাড়িতে এখন শোকের মাতম চলছে। স্বজন ও প্রতিবেশীরা জানান, জাহেদ নিয়মিত দেশে অর্থ পাঠিয়ে পরিবারের ভরণপোষণ করতেন। তার আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এর আগেও সন্দ্বীপের আরেক প্রবাসীর প্রাণহানি ঘটে। গত রোববার বাহরাইনে হামলায় চট্টগ্রামের সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নের বাসিন্দা আবুল মহসিন ওরফে তারেক (৫২) নিহত হন। অল্প সময়ের ব্যবধানে একই উপজেলার দুই প্রবাসীর মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোক বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০