ABN BANGLA TV
৬ মার্চ ২০২৬, ৬:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি তৈয়ব আলী, সম্পাদক বেলাল আহমদ”।

লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি তৈয়ব আলী, সম্পাদক বেলাল আহমদ।

মোঃ শফিকুল ইসলাম বান্দরবান প্রতিনিধি :

উৎসবমুখর পরিবেশে বান্দরবানের লামা রিপোর্টার্স ক্লাব-এর ত্রি-বার্ষিক (২০২৬–২০২৮) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মোঃ তৈয়ব আলী (দৈনিক মানব জমিন) ও সাধারণ সম্পাদক পদে বেলাল আহমদ (দৈনিক সাঙ্গু) নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ২টি পদের বিপরীতে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন লামা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক ইত্তেফাক ও দৈনিক কর্ণফুলি প্রতিনিধি মুহাম্মদ কামালুদ্দিন।

কমিশনের অন্যান্য সদস্যরা হলেন, এম. বশিরুল আলম (সুপ্রভাত বাংলাদেশ) ও সাংগঠনিক সম্পাদক লামা প্রেস ক্লাব, নুর মোহাম্মদ মিন্টু (দৈনিক বাংলা) ও সভাপতি লামা সাংবাদিক ফোরাম।

নির্বাচনে ডেলিগেট’দের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি পদে মোঃ তৈয়ব আলী এবং সাধারণ সম্পাদক পদে বেলাল আহমদ নির্বাচিত হয়েছেন।

কার্যকরী কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মোহাম্মদ শামছুদ্দোহা (দৈনিক ইনকিলাব লামা প্রতিনিধি) ,সহ-সভাপতি মোঃ আবুল কাসেম (দৈনিক ডেসটিনি বান্দরবান জেলা প্রতিনিধি), সৈয়দ মোঃ আবুল কালাম আজাদ (স্টাফ রিপোর্টার দৈনিক সংবাদ দিগন্ত), যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন (দৈনিক যুগ-যুগান্তর লামা প্রতিনিধি), সাংগঠনিক সম্পাদক কে এইচ মহসিন (দৈনিক ইনফো বাংলা লামা প্রতিনিধি), নির্বাহী সদস্য মোঃ ইলিয়াছ আরমান (দৈনিক যুগান্তর বান্দরবান দক্ষিন), সদস্য আব্দুল হামিদ সজিব (দৈনিক আজকের কক্সবাজার লামা প্রতিনিধি)।

এদিকে রিপোর্টার্স ক্লাবের নির্বাচন পরিদর্শন করেন লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক

মোহাম্মদ কামরুজ্জামান, লামা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মোঃ করিম (বি.কম) লামা সাংবাদিক ফোরাম এর সহ-সভাপতি (দৈনিক সংগ্রাম প্রতিনিধি) মোহাম্মদ শাহনেওয়াজ, লামা সাংবাদিক ইউনিটির সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম, লামা সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেম, এসময় স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নির্বাচনকে কেন্দ্র করে ক্লাব প্রাঙ্গণে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ক্লাবের ঐক্য সুদৃঢ় করা, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা সকল সদস্যের সহযোগিতা কামনা করেন।

সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়া অন্য প্রতিটি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রত্যেককে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০