ABN BANGLA TV
৬ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“সরকারি অফিসে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে নতুন ১১ নির্দেশনা”।

সরকারি অফিসে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে নতুন ১১ নির্দেশনা।

নিউজ ডেস্ক:

দেশের সব সরকারি দপ্তরে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে ১১ দফা নির্দেশনা জারি করেছে সরকার। এর মধ্যে অফিসে সব ধরনের আলোকসজ্জা পরিহারসহ বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেশের সব সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা জরুরি হয়ে পড়েছে। তাই সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান ও করপোরেশনসহ সব সরকারি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলভাবে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় যেসব বিষয় অনুসরণ করতে বলা হয়েছে সেগুলো হলো—

১. দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার না করা এবং জানালা–দরজা বা ব্লাইন্ড খুলে প্রাকৃতিক আলো ব্যবহার করা।

২. প্রয়োজন ছাড়া অতিরিক্ত লাইট ব্যবহার না করে বিদ্যমান আলোর অন্তত অর্ধেক ব্যবহার করা।

৩. অফিস চলাকালীন অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অপ্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখা।

৪. এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখা।

৫. অফিস কক্ষ ত্যাগ করার সময় বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ সব বৈদ্যুতিক যন্ত্র বন্ধ করা।

৬. করিডোর, সিঁড়ি, ওয়াশরুমসহ বিভিন্ন স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ রাখা।

৭. বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারে গুরুত্ব দেওয়া।

৮. অফিস সময় শেষ হলে লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, এয়ার কন্ডিশনারসহ সব বৈদ্যুতিক যন্ত্র বন্ধ নিশ্চিত করা।

৯. সরকারি অফিসে সব ধরনের আলোকসজ্জা পরিহার করা।

১০. যানবাহনের ব্যবহার সীমিত রাখা।

১১. জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।

এ নির্দেশনাগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০