ABN BANGLA TV
৫ মার্চ ২০২৬, ১:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“ঋতুপর্ণাকে ঘিরে সতর্ক উত্তর কোরিয়ার কোচ”।

ঋতুপর্ণাকে ঘিরে সতর্ক উত্তর কোরিয়ার কোচ।

স্পোর্টস ডেস্ক:

নারী নারী এশিয়ান কাপের ‘বি’ গ্রুপে প্রথমবারের মতো খেলছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন চীন নারী ফুটবল দল এবং সাবেক চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া নারী ফুটবল দল।

অংশ নেওয়া ১২ দলের মধ্যে ফিফা র‍্যাংকিংয়ে সবচেয়ে এগিয়ে থাকা দলও উত্তর কোরিয়া (৭)। তবে শক্তিশালী প্রতিপক্ষ হয়েও বাংলাদেশের কয়েকজন আক্রমণভাগের খেলোয়াড়কে নিয়ে চিন্তিত তাদের কোচ।

বৃহস্পতিবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে উত্তর কোরিয়ার কোচ স্বীকার করেন, বাংলাদেশকে তিনি আগে যতটা ভেবেছিলেন তার চেয়ে অনেক বেশি শক্তিশালী মনে হয়েছে। বিশেষ করে চীনের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স তাকে মুগ্ধ করেছে।

তার ভাষায়, বাংলাদেশের আক্রমণভাগ বেশ দ্রুত এবং রক্ষণ থেকে আক্রমণে রূপান্তরের সময় তারা অত্যন্ত তীক্ষ্ণ। তিনি বলেন, “বাংলাদেশের খেলোয়াড়রা খুব দ্রুতগতির। ট্রানজিশন মুহূর্তে তারা বেশ দক্ষ। তাই আগামী ম্যাচে আমাদের রক্ষণভাগকে অনেক বেশি সতর্ক থাকতে হবে, যাতে তারা গোলের সুযোগ তৈরি করতে না পারে।”

বাংলাদেশের কয়েকজন আক্রমণভাগের ফুটবলার উত্তর কোরিয়ার জন্য বড় হুমকি হতে পারে বলেও মনে করছেন তিনি। বিশেষ করে ১৭ নম্বর জার্সিধারী ঋতুপর্ণা চাকমাকে আলাদা করে নজরে রাখার কথা জানিয়েছেন উত্তর কোরিয়ার কোচ রি সন হো।

তিনি বলেন, “আমি মূলত আক্রমণভাগের তিনজন খেলোয়াড়কে বিপজ্জনক মনে করি। এর মধ্যে ১৭ নম্বর জার্সিধারী খেলোয়াড়টির (ঋতুপর্ণা) দিকে আমাদের বিশেষ নজর থাকবে। তিনি বাম প্রান্ত দিয়ে খুব দ্রুত আক্রমণে উঠতে পারেন।”

চীনের বিপক্ষেও বাংলাদেশের আক্রমণভাগ বেশ কয়েকবার প্রতিপক্ষের রক্ষণভাগকে চাপে ফেলেছিল। ম্যাচের ১৪ মিনিটে ঋতুপর্ণা চাকমা দ্রুতগতিতে বল দখল করে দূর থেকে দুর্দান্ত শট নেন। গোল হলে সেটি টুর্নামেন্টের অন্যতম সেরা গোলের তালিকায় জায়গা করে নিতে পারত বলেই মনে করছেন অনেকেই।

যদিও অন্য দুই আক্রমণভাগের খেলোয়াড়ের নাম সরাসরি বলেননি উত্তর কোরিয়ার কোচ, তবুও বাংলাদেশের আক্রমণের গতি তাকে ভাবাচ্ছে। তিনি বলেন, “বাংলাদেশের ফরোয়ার্ডদের গতি সত্যিই বেশি। আক্রমণ এবং রক্ষণ—দুই ক্ষেত্রেই তাদের দ্রুততা আমাদের জন্য চ্যালেঞ্জ হতে পারে। তাই তাদের থামাতে আমাদের ডিফেন্সকে আরও মনোযোগী হতে হবে।”

১২ দল নিয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে তিনটি গ্রুপ রয়েছে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দলের সঙ্গে তৃতীয় স্থানে থাকা সেরা দুই দল উঠবে কোয়ার্টার ফাইনালে। আগামী ম্যাচে যদি চীন নারী ফুটবল দল এবং উত্তর কোরিয়া নারী ফুটবল দল জয় পায়, তাহলে দুই দলেরই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাবে। তখন গ্রুপসেরা নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তাদের পারস্পরিক ম্যাচ।

গোল ব্যবধান বাড়িয়ে সুবিধা নেওয়ার কৌশল আছে কি না—এমন প্রশ্নের জবাবে কোচ বলেন, তারা মূলত প্রতিটি ম্যাচ জেতার দিকেই মনোযোগী। “আমাদের লক্ষ্য তিনটি ম্যাচই জেতা। শুধু গোল ব্যবধানের হিসাব করে খেলার পরিকল্পনা নেই,” বলেন তিনি।

উত্তর কোরিয়ার দল সম্পর্কে তথ্য পাওয়া অন্য দলগুলোর জন্য বরাবরই কঠিন। বাংলাদেশের কোচকেও খুব সীমিত ভিডিও ফুটেজ দেখে প্রস্তুতি নিতে হয়েছে। তবে এটিকে বাড়তি সুবিধা হিসেবে দেখাতে চান না কোচ রি সন হো। তার মতে, প্রায় এক দশক পর আন্তর্জাতিক ফুটবলে ফেরার কারণে তার দলটিও অনেকটা নতুনের মতোই।

বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে তিনি বলেন, আগে পূর্ব এশিয়ার তুলনায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ফুটবল কিছুটা পিছিয়ে ছিল। তবে এখন পরিস্থিতি বদলাচ্ছে এবং বাংলাদেশ দ্রুত উন্নতি করছে।

শেষে মজার একটি কথাও জানান তিনি। প্রথমবার বাংলাদেশের নাম শুনে তার মনে পড়েছিল দেশের আরেক জনপ্রিয় খেলার কথা—ক্রিকেট। তবে চীনের বিপক্ষে ম্যাচ দেখার পর তিনি উপলব্ধি করেছেন, ফুটবলেও বাংলাদেশ এখন এশিয়ার শক্তিশালী দল হয়ে ওঠার পথে এগিয়ে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০