ABN BANGLA TV
৫ মার্চ ২০২৬, ১:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“পরকীয়ার অভিযোগের বিষয়ে যা বললেন ডলি সায়ন্তনী”।

পরকীয়ার অভিযোগের বিষয়ে যা বললেন ডলি সায়ন্তনী।

নিউজ ডেস্ক:

সংগীতশিল্পী ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী এক সময় দেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় ও আলোচিত দম্পতি হিসেবে পরিচিত ছিলেন। গান আর ভালোবাসার বন্ধনে গড়া তাদের সংসার ভক্তদের কাছেও ছিল বেশ আলোচিত। তবে হঠাৎ করেই সেই সম্পর্কের ছন্দপতন ঘটে এবং বিচ্ছেদের মাধ্যমে তাদের দাম্পত্য জীবনের সমাপ্তি হয়।

দীর্ঘদিন এ বিষয়টি নিয়ে দুজনেই প্রকাশ্যে খুব বেশি কথা বলেননি। সম্প্রতি এক পডকাস্টে বিচ্ছেদের প্রসঙ্গ তুলে কথা বলেন রবি চৌধুরী। সেখানে তিনি দাবি করেন, ‘বিপ্লব’ নামের এক গাড়িচালককে ঘিরেই তাদের দাম্পত্য জীবনে দূরত্ব তৈরি হয় এবং সেখান থেকেই সম্পর্কের অবনতি শুরু। তার এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

এরপরই এ অভিযোগের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন ডলি সায়ন্তনী। মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, তাদের পারিবারিক ও ব্যক্তিগত জীবন নিয়ে যে ধরনের তথ্য প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, সম্প্রতি তাদের পরিবার ও ব্যক্তিগত বিষয় নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা মোটেও সত্য নয়। তারা ইচ্ছাকৃতভাবেই এ নিয়ে কোনো বিতর্কে জড়াতে চান না বলেও উল্লেখ করেন তিনি।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, সম্মান ও আইনের প্রতি আস্থা রেখেই তারা পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন। ব্যক্তিগত বিষয়কে অযথা জনসম্মুখে আলোচনার বিষয় না করার অনুরোধও জানান এই শিল্পী। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, তাদের নীরবতাকে দুর্বলতা হিসেবে দেখার কোনো সুযোগ নেই।

বিচ্ছেদের প্রসঙ্গ টেনে ডলি সায়ন্তনী স্পষ্ট করে জানান, ডিভোর্সের সিদ্ধান্তটি তিনিই নিয়েছিলেন। তবে সেই সিদ্ধান্তের পেছনের কারণ এখন আর প্রকাশ করতে চান না বলে জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, বিচ্ছেদের সময়ই একটি সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছিল।

সবশেষে পবিত্র রমজান মাসের কথা উল্লেখ করে এই শিল্পী সবার প্রতি সংযম ও মর্যাদা রক্ষার আহ্বান জানান। তিনি বলেন, মাহে রমজানের পবিত্রতা বজায় রাখতে সবাই যেন দায়িত্বশীল আচরণ করেন এবং আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০