ABN BANGLA TV
৪ মার্চ ২০২৬, ৮:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“রাজনৈতিক বলয়ে অনৈতিক প্রভাব বিস্তার করলে কঠোর ব্যবস্থা: গণপূর্ত মন্ত্রী”।

রাজনৈতিক বলয়ে অনৈতিক প্রভাব বিস্তার করলে কঠোর ব্যবস্থা: গণপূর্ত মন্ত্রী।

নিউজ ডেস্ক:

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এমপি সতর্ক করে বলেছেন, রাজনৈতিক পরিচয় বা কোনো বলয় ব্যবহার করে মন্ত্রণালয়ের কাজে অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থসংশ্লিষ্ট প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বা বাধা সহ্য করা হবে না বলেও তিনি স্পষ্ট করেছেন।

বুধবার (৪ মার্চ) দুপুর ২টার দিকে রাজধানীর মতিঝিলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কার্যালয়ে আকস্মিক পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, রাজউক জনগণের সেবা দেওয়ার প্রতিষ্ঠান, কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষার জায়গা নয়। রাজনৈতিক প্রভাব খাটিয়ে ফাইল আটকে রাখা বা অনৈতিক সুবিধা নেওয়ার অপচেষ্টা বরদাস্ত করা হবে না। অন্যায়ের সঙ্গে আপসের কোনো সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।

পরিদর্শনকালে তিনি রাজউকের বিভিন্ন সেবা শাখার কার্যক্রম ঘুরে দেখেন এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

তিনি কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন— প্রতিটি ফাইলের স্বচ্ছতা নিশ্চিত করে ডিজিটাল পদ্ধতিতে অগ্রগতি পর্যবেক্ষণের ব্যবস্থা করতে হবে। সেবা নিতে আসা মানুষ যেন দালালের খপ্পরে না পড়ে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে। নকশা অনুমোদনসহ সব সেবা নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।

ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, নিয়ম মেনে দায়িত্ব পালন করলে মন্ত্রণালয় পাশে থাকবে। তবে রাজনৈতিক প্রভাবশালীদের সঙ্গে যোগসাজশ করে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ঢাকাকে পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে রাজউককে পুনর্গঠন করা হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে সেবার মানোন্নয়নে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মতবিনিময় সভায় রাজউকের চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০