ABN BANGLA TV
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবেন নিগাররা”।

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবেন নিগাররা।

স্পোর্টস ডেস্ক:

জুন-জুলাইয়ে ইংল্যান্ডে বসবে দশম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের এই মহাযজ্ঞে ‘এ’ গ্রুপে বাংলাদেশ। তাদের সঙ্গী নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান। বিশ্বকাপের আগে একটি ত্রিদেশীয় সিরিজে খেলবেন নিগার সুলতানারা। বিসিবির নারী বিভাগের প্রধান রুবাবা দৌলা জানিয়েছেন, সিরিজটি হবে স্কটল্যান্ডে।

গতকাল তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে আমরা যেটা করছি, একটা হলো বিপিএল। এরপর একটি হোম সিরিজ আছে। এরপর একটি ত্রিদেশীয় সিরিজের অনুমোদন হয়ে গেছে এর মধ্যেই। স্কটল্যান্ডে যাবে দল, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস ও বাংলাদেশ খেলবে। এ পরিকল্পনাগুলো আমরা নিয়েছি।’

প্রসঙ্গত, ১২ জুন থেকে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে ১৪ জুন এজবাস্টনে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে। এরপর ১৭ জুন হেডিংলিতে অস্ট্রেলিয়া, ২০ জুন ম্যানচেস্টারে পাকিস্তান, ২৫ জুন ম্যানচেস্টারে ভারত ও ২৮ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচগুলো খেলবে বাংলাদেশ।

বিসিবি মেয়েদের জন্য বিপিএল আয়োজনের ঘোষণা দিয়েছে। আগামী ৪ এপ্রিল থেকে মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট। এতে তিনটি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। ১৪ মার্চ হতে পারে প্লেয়ার্স ড্রাফট।

নারী বিপিএল সুষ্ঠুভাবে আয়োজন করতে দৃঢ়প্রতিজ্ঞ রুবাবা দৌলা। নারী বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান বলেন, ‘আইকন প্লেয়ারসহ এ, বি, সি, ডি গ্রেড থাকবে ক্রিকেটারদের ক্যাটাগরিতে। ড্রাফট সিস্টেমের মাধ্যমে হবে। আমরা পেমেন্ট নিশ্চিত করতে এরই মধ্যে পরিকল্পনা করে ফেলেছি যাতে সবাই সময়মতো পারিশ্রমিক পায়। সামর্থ্য যাচাই-বাছাই করেই ফ্র্যাঞ্চাইজি মালিক নির্বাচন করব।’

নারী ক্রিকেটার জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে নিষিদ্ধ হয়েছেন নারী ক্রিকেট দলের সাবেক ম্যানেজার এবং নির্বাচক মঞ্জুরুল ইসলাম। রুবাবা বলেন, ‘আমার বিশ্বাস, বিসিবি থেকে যে অ্যাকশন আমরা নিয়েছিÑ এটা কঠোর অ্যাকশন। সব ধরনের ক্রিকেটে… শুধু নারী নয়, পুরুষও, সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘ আমরা লিগ্যাল ফিডব্যাক নিয়েছি। লিগ্যালি অ্যাসেস করা হয়েছে যে, বিসিবির কি কি রাইটস অ্যাছে বা ডিউটিজ আছে, যেগুলোর এক্সারসাইজ করতে পারে। সেভাবেই আমরা অ্যাকশন নিয়েছি, আপাতত যে অ্যাকশন নেওয়া হয়েছে। আমি কর্পোরটেও কাজ করেছি, ওখানেও আমাদের এই ধরনের হয়রানি, যৌন হয়রানির জন্য কিছু কঠোর প্রক্রিয়া আছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০