ABN BANGLA TV
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“ধানমন্ডি ৩২ থেকে ঢাবি শিক্ষকসহ দুজন আটক”।

নিউজ ডেস্ক:

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় অবস্থিত জাতির পিতার বাসভবনে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকসহ দুজনকে আটক করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন বিকেলে সেখানে উপস্থিত হন। এ সময় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে ধানমন্ডি থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। একই সময়ে কুমিল্লা থেকে আসা এক নারীও পুলিশের হাতে আটক হন।

এর আগে ওই শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার ঘোষণা দেন। ফেসবুক পোস্টে তিনি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ভগ্ন বাসভবনে গিয়ে অশ্রুসিক্ত শ্রদ্ধা নিবেদন করবেন এবং আগ্রহীদের সেখানে যোগ দেওয়ার আহ্বান জানান।

ঘোষণা অনুযায়ী রোববার বিকেলে তিনি ওই এলাকায় পৌঁছালে সেখানে হট্টগোল শুরু হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকজন পুলিশ সদস্য তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০