ABN BANGLA TV
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“বিয়ের সাজে ভোটকেন্দ্রে বর, বললেন- আগে ভোট পরে বিয়ে”।

“বিয়ের সাজে ভোটকেন্দ্রে বর, বললেন- আগে ভোট পরে বিয়ে”।

 

নিউজ ডেস্ক:
১২ ফেব্রুয়ারি, ২০২৬।

জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন বিয়ের দিন। আর সেই দিনেই নাগরিক দায়িত্বকে অগ্রাধিকার দিয়ে ভোটকেন্দ্রে হাজির হলেন বর মো. সামিউল ইসলাম (৩২)। বরের সাজে কনের বাড়িতে যাওয়ার কথা থাকলেও তার আগে তিনি ছুটে গেলেন ভোটকেন্দ্রে। দিলেন নিজের ভোট। জানালেন দৃঢ় বার্তা—“আগে ভোট, পরে বিয়ে।”

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিয়ের আনুষ্ঠানিকতায় যোগ দেওয়ার কথা ছিল সামিউলের। তবে তার আগে তিনি সরাসরি সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

সামিউল ইসলাম সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর সরকারপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় বাসিন্দা মো. মনজুরুল ইসলামের ছেলে। বিয়ের মতো ব্যক্তিগত আনন্দের দিনেও ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে এলাকায় প্রশংসা কুড়িয়েছেন তিনি।

ভোট দেওয়ার পর সামিউল ইসলাম বলেন, ভোট শুধু অধিকার নয়, এটি আমাদের দায়িত্ব। জীবনের যেকোনো ব্যস্ত সময়ে, এমনকি আজকের মতো ব্যক্তিগত আনন্দের দিনেও আমি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে চাই। তাই আগে ভোট, পরে বিয়ে।

কেন্দ্রে উপস্থিত স্থানীয় ভোটার ও প্রতিবেশীরা তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, সামিউল ভাই সত্যিই অনুপ্রেরণার উদাহরণ। আজ তার মতো একজন যুবককে দেখে আমাদেরও উৎসাহ বেড়েছে, যাতে আমরা সকলে দায়িত্বের সঙ্গে ভোট দিতে আসি।

বিয়ের সাজে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার এ ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। সচেতন মহল মনে করছেন, এমন উদ্যোগ তরুণ সমাজকে নাগরিক দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০