
মোহাম্মদ আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।
চট্টগ্রামের বাঁশখালীতে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কক্সবাজার কর্পোরেট জোনের উদ্যোগে “মৃত্যু দাবী চেক হস্তান্তর, প্রিমিয়াম মেলা ও সুধী সমাবেশ–২০২৬” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) শীলকূপ টাইমবাজারস্থ হাজী সুলতান আহমেদ কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মাননীয় চিফ কনসালটেন্ট জনাব রহিম উদ্-দৌলা চৌধুরী।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মাননীয় ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও জনাব মোঃ সামছুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
এম. খোরশেদুল আলম চৌধুরী (এএমডি ও ইনচার্জ, কক্সবাজার কর্পোরেট জোন),
মাহমুদুল করিম (ইভিপি ও ইনচার্জ, কক্সবাজার সার্ভিস সেন্টার),
এস. এম. হেলাল উদ্দীন (ইভিপি ও ইনচার্জ, কক্সবাজার জোন–০৩),
মোঃ নুরুল আলম (ইভিপি ও ইনচার্জ, চট্টগ্রাম জোন–০২, বাঁশখালী সার্ভিস সেন্টার)
এবং বিশিষ্ট সমাজসেবক আশেক এলাহী সোহেল।
অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল মৃত্যু দাবী নিষ্পত্তির অংশ হিসেবে দুইজন মরহুম গ্রাহকের পরিবারের হাতে মোট ১৫,০৪,৮৩২/- (পনের লক্ষ চার হাজার আটশত বত্রিশ) টাকা দাবীচেক হস্তান্তর। এর মধ্যে মরহুম মাস্টার মাওলানা আব্দুচ্ছমদ সাহেবের নমিনির হাতে ১৩,৬৮,০০০/- (তের লক্ষ আটষট্টি হাজার) টাকা দাবীচেক আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।
এছাড়াও অনুষ্ঠানে গ্রাহকদের জন্য প্রিমিয়াম মেলার আয়োজন করা হয়, যেখানে পলিসি নবায়ন, তথ্য হালনাগাদ ও বিভিন্ন বীমা সেবা বিষয়ে সরাসরি পরামর্শ প্রদান করা হয়।
বক্তারা বলেন, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স গ্রাহকের আস্থা ও স্বচ্ছতার সঙ্গে ইসলামী শরিয়াহভিত্তিক জীবন বীমা সেবা প্রদান করে আসছে। সময়মতো মৃত্যু দাবী পরিশোধের মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকের পাশে থাকার অঙ্গীকার বাস্তবে প্রমাণ করছে, যা সমাজে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
মন্তব্য করুন