ABN BANGLA TV
৭ ফেব্রুয়ারি ২০২৬, ৩:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নেইমারের মাঠে ফেরা নিয়ে নতুন বার্তা দিল সান্তোস”।

“নেইমারের মাঠে ফেরা নিয়ে নতুন বার্তা দিল সান্তোস”।

 

ক্রীড়া ডেস্ক:
৭ ফেব্রুয়ারি, ২০২৬।

 

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র পাঁচ মাস বাকি। তবে এখনো চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার লড়াই চালিয়ে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। বিশ্বকাপের প্রস্তুতিকে সামনে রেখে নেইমারের পুনর্বাসন প্রক্রিয়ায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে তার ক্লাব সান্তোস।

ডিসেম্বরে হাঁটুর অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থতার পথে ফিরছেন নেইমার। যদিও তাকে দ্রুত মাঠে ফেরানোর কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট করে জানিয়েছেন সান্তোসের কোচ হুয়ান পাবলো ভইভোদা।

সম্প্রতি গুঞ্জন উঠেছিল, রবিবার ক্যাম্পেওনাতো পাউলিস্তা লিগে ক্লাব নোরোয়েস্তের বিপক্ষে ম্যাচে মাঠে দেখা যেতে পারে নেইমারকে। তবে সে আলোচনা উড়িয়ে দিয়েছেন কোচ ভইভোদা।

তিনি বলেন, সে এখন দলের সঙ্গে অনুশীলন করছে। কিন্তু নেইমারের মতো একজন খেলোয়াড়, যার সামনে বড় লক্ষ্য রয়েছে, তার জন্য পুরোপুরি ফিট হওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা তাকে তাড়াহুড়ো করে মাঠে নামাব না।

ভইভোদা আরও বলেন, নেইমার পুরোপুরি নিবেদিত। সে যখন মাঠে ফিরবে, তখন সবাই যেভাবে তাকে দেখতে চায়, ঠিক সেভাবেই পারফর্ম করতে পারে। তার লক্ষ্য বিশ্বকাপ। এজন্য তাকে অনুশীলন করতে হবে, দ্বৈরথে লড়তে হবে। সে একজন মানুষ। আমরা কোনো ঝুঁকি নেব না। আমিই তাকে সবচেয়ে বেশি চাই, তার সতীর্থরাও চায়। কিন্তু তার সুস্থতা সবার আগে।

সান্তোস কোচের ভাষায়, পুরোপুরি ফিট থাকলে নেইমার এমন পার্থক্য গড়ে দিতে পারেন, যা খুব কম খেলোয়াড়ই পারেন।

 

গত মৌসুমে সান্তোসকে অবনমন থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন নেইমার। তবে ইনজুরির কারণে ২০২৩ সালের অক্টোবরের পর থেকে ব্রাজিল জাতীয় দলের হয়ে আর মাঠে নামা হয়নি দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার (৭৯ গোল)। সময় যত গড়াচ্ছে, ২০২৬ বিশ্বকাপে খেলার স্বপ্ন বাস্তবায়নের লড়াই ততই কঠিন হয়ে উঠছে এই তারকার জন্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০