ABN BANGLA TV
২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“গণভোট প্রচারের জন্য ছয় মন্ত্রণালয় বরাদ্দ নিয়েছে ১৪০ কোটি টাকা”।

“গণভোট প্রচারের জন্য ছয় মন্ত্রণালয় বরাদ্দ নিয়েছে ১৪০ কোটি টাকা”।

 

নিউজ ডেস্ক;
২৮ জানুয়ারি, ২০২৬।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে আয়োজনের গণভোটের প্রস্তুতিতে সরকারের নির্বাচনী ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। নির্বাচনী ব্যয়ে বিশেষ করে গণভোট প্রচারের জন্য ছয়টি মন্ত্রণালয় এবার মোট প্রায় ১৪০ কোটি টাকা বরাদ্দ নিয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচন কমিশনের বাজেট শাখা থেকে জানা গেছে, ছয়টি মন্ত্রণালয়ের বরাদ্দের মধ্যে রয়েছে: সংস্কৃতি মন্ত্রণালয়: ৪৬ কোটি টাকা; তথ্য মন্ত্রণালয়: ৪ কোটি ৭১ লাখ টাকা; ধর্ম মন্ত্রণালয়: ৭ কোটি টাকা; এলজিইডি: ৭২ কোটি টাকা; সমাজকল্যাণ মন্ত্রণালয়: ৪ কোটি ৫২ লাখ টাকা; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়: ৪ কোটি ৩৪ লাখ টাকা।

আরও পড়ুন: ৩০০ আসনে কেন্দ্র ৪২,৭৬৬, দায়িত্বে থাকবে ৭,৮৫,২২৫ কর্মকর্তা

বাজেট শাখা জানিয়েছে, এই ছয়টি মন্ত্রণালয়ের মধ্যে চারটি ইতিমধ্যেই বরাদ্দ পেয়েছে। সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর দেওয়া হবে। এছাড়া নির্বাচন কমিশনের নিজস্ব জনসংযোগ শাখা গণভোট প্রচারে ৪ কোটি টাকা ব্যয় করছে।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানিয়েছেন, প্রথমে জাতীয় নির্বাচনের জন্য আমাদের ২ হাজার ৮০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। পরবর্তীতে সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট করার নির্দেশনা অনুযায়ী ১ হাজার ৭০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়। সব মিলিয়ে নির্বাচনের জন্য ৩ হাজার ১৫০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪০০ কোটি টাকা এবং নির্বাচন পরিচালনার খরচ ১ হাজার ২০০ কোটি টাকা।

আরও পড়ুন: পরিকল্পনা উপদেষ্টা / ব্যাংকের সংকট সামাল দিতে ছাপাতে হয়েছে হাজার হাজার কোটি টাকা

তিনি আরও জানিয়েছেন, গণভোটের জন্য প্রয়োজনীয় ব্যালট পেপার, কর্মী, যাতায়াত ও নির্বাচনী সামগ্রী খরচের পাশাপাশি কিছু প্রচারণা ও কেনাকাটা কমিশন নিজেই করছে। এলজিইডি, সংস্কৃতি, ধর্ম, তথ্য, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বরাদ্দ থেকে গণভোট প্রচারের কাজ করছে। তবে তারা কিভাবে প্রচার করছে বা কার মাধ্যমে করছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০