ABN BANGLA TV
২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ক্ষমতায় গেলে নারীদের মাথায় তুলে রাখবো বললেন ডা. শফিকুর রহমান”।

“ক্ষমতায় গেলে নারীদের মাথায় তুলে রাখবো বললেন ডা. শফিকুর রহমান”।

 

নিউজ ডেস্ক:
২ ফেব্রুয়ারি, ২০২৬।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নারীদের সম্মান এবং মর্যাদা নিশ্চিত না করলে সমাজ এগোতে পারবে না। তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে নারীদের মাথার ওপর তুলে মর্যাদা দিয়ে রাখা হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজার পৌর শহরের বাহারছড়ায় মুক্তিযোদ্ধা (গোলচক্কর) মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এসব কথা বলেন। তিনি আরও বলেন, ১১ দলীয় জোটের ক্ষমতায় আসার মূল লক্ষ্য ন্যায় প্রতিষ্ঠা এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের নিশ্চয়তা দেওয়া।

ডা. শফিকুর রহমান বলেন, “১৩ ফেব্রুয়ারি থেকে দেশবাসী নতুন বাংলাদেশ পাবে। আমরা সরকার গঠনের সুযোগ পেলে নারীদের মাস্টার্স পর্যায়ের ফ্রি পড়াশোনার ব্যবস্থা নিশ্চিত করব।” তিনি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, এটি শুধু নির্বাচন নয়, ফ্যাসিবাদকে লাল কার্ড দেখানোর এবং জুলাই যোদ্ধাদের প্রত্যাশা পূরণের সুযোগ।

তিনি আরও বলেন, “কক্সবাজারের আসনগুলোতে ১১ দলীয় জোটের প্রার্থীকে সমর্থন দিলে জেলায় সুশৃঙ্খল পর্যটন উন্নয়ন সম্ভব হবে। শিক্ষিত যুবকদের হাতে কাজ তুলে দিয়ে তারা দেশের জন্য প্রমাণ করবে যে, তারা এগিয়ে যেতে পারে।”

সমাবেশে জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারি সভাপতিত্ব করেন। সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, জেলা ও উপজেলা জামায়াত, ১১ দলীয় জোটের স্থানীয় নেতা এবং জুলাই যোদ্ধারা বক্তব্য রাখেন। কক্সবাজার-১, ৩ ও ৪ আসনের প্রার্থীরা সমাবেশে অংশ নেন এবং নেতাকর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন।

সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে দলীয় ব্যানার ও ফেস্টুন নিয়ে জমায়েত হয়। স্লোগান ও সংগীতের মাধ্যমে সমাবেশ পুরো এলাকাকে প্রাণবন্ত করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০