ABN BANGLA TV
১ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাহাড়ে উৎসবের আবহে ধানের শীষের পথসভা। আলীকদমের কুরুকপাতায় নৃগোষ্ঠীর মিলনমেলায় রূপ নিল বিএনপির জনসমাবেশ।

পাহাড়ে উৎসবের আবহে ধানের শীষের পথসভা।
আলীকদমের কুরুকপাতায় নৃগোষ্ঠীর মিলনমেলায় রূপ নিল বিএনপির জনসমাবেশ।

মুহাম্মাদ আলমগীর লামা বান্দরবান প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলার ০৪ নং কুরুকপাতা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত ধানের শীষের পথসভা নৃগোষ্ঠীর মিলনমেলার জনসভায় রূপ নেয়। পাহাড়ি জনপদের ঐতিহ্যবাহী সংস্কৃতি, সংগীত ও নৃত্যে মুখরিত হয়ে ওঠে পুরো কুরুকপাতা বাজার এলাকা।
১ ফেব্রুয়ারি, রবিবার দুপুরে কুরুকপাতা বাজারে অনুষ্ঠিত এই পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক বোমাং রাজপুত্র সাচিং প্রু জেরী।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি আবু আবছান মোহাম্মদ ইয়াহিয়া। সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা চাকনাই মুরুং।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মিসেস সাচিং প্রু জেরী, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল মাবুদ, মশিউর রহমান মিঠুন, জাহাঙ্গীর আলম ও । আরোও উপস্থিত থেকে বক্তব্য রাখেন আলীকদম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম, থানচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি খামলাই মুরুং, কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাথ মুরুংসহ বান্দরবান জেলা ও আলীকদম উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পথসভা চলাকালীন মরুং নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী বাঁশের বাঁশির মনোমুগ্ধকর সুর ও নৃত্যে সমাবেশস্থল হয়ে ওঠে উৎসবমুখর। পাহাড়ি নৃগোষ্ঠীর মানুষ নিজস্ব ভাষায় বক্তব্য প্রদান করে তাদের আস্থার কথা ব্যক্ত করেন এবং বোমাং রাজপুত্র সাচিং প্রু জেরীকে তাদের প্রকৃত নেতা হিসেবে অভিহিত করেন।
বক্তারা জানান, পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শান্তি ও সহাবস্থানের রাজনীতিতে ধানের শীষই তাদের ভরসা। তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে বিপুল ভোটে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বোমাং রাজপুত্র সাচিং প্রু জেরীকে পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করবেন।
পাহাড়ের প্রকৃতি, সংস্কৃতি ও রাজনীতির এক অনন্য সম্মিলনে কুরুকপাতার এই পথসভা আলীকদমের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয়রা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০