ABN BANGLA TV
৩১ জানুয়ারি ২০২৬, ৯:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আলীকদমে ধানের শীষের পথসভা জনসভায় রূপান্তর। উৎসবমুখর পরিবেশে বক্তব্য রাখলেন সাচিং প্রু জেরী।

আলীকদমে ধানের শীষের পথসভা জনসভায় রূপান্তর।
উৎসবমুখর পরিবেশে বক্তব্য
রাখলেন সাচিং প্রু জেরী।

 

মুহাম্মাদ আলমগীর
লামা বান্দরবান প্রতিনিধি

বান্দরবান জেলার আলীকদম উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত ধানের শীষের পথসভা জনসভায় রূপ নেয়। শনিবার ৩১ জানুয়ারি আলীকদম বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত এই পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বান্দরবান–৩০০ নং সংসদীয় আসনের বিএনপির মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক সংসদ সদস্য ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক বোমাং রাজপুত্র সাচিং প্রু জেরী।
পথসভায় সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি আবু আবছান মোহাম্মদ ইয়াহিয়া।
সভায় আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল মাবুদ, জাহাঙ্গীর আলম ও মশিউর রহমান মিঠুন; লামা পৌরসভার সাবেক মেয়র, লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমির হোসেন আমু; থানচি উপজেলা বিএনপির সভাপতি খামলাই ম্রো; বিএনপি নেতা ও সাবেক লামা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী কোম্পানি প্রমুখ।
এছাড়াও বান্দরবান জেলা বিএনপি ও আলীকদম উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় অংশগ্রহণ করেন।
বক্তব্যে সাচিং প্রু জেরী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সর্বদা রাজপথে রয়েছে। পাহাড়ি অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পথসভাটি জনসভায় পরিণত হয়। নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০