ABN BANGLA TV
৩১ জানুয়ারি ২০২৬, ১:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩৮ বিজিবির আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩৮ বিজিবির আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং।

 

থানচি (বান্দরবান) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবানের থানচিতে বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর উদ্যোগে এক আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে সদর ব্যাটালিয়ান গণসংযোগ হলে
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন, বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস, পদাতিক। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক মেজর মোঃ জাকির হোসেন, মেডিকেল অফিসার মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়া, অনারি উপ-পরিচালক মোঃ মীর জুলহাস, প্রধান সহকারী আহসান হাবীবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অধিনায়ক তার বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩৮ বিজিবির ওপর অর্পিত দায়িত্ব পালনে ইউনিট সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন এবং বিজিবি সদর দপ্তরের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে লক্ষ্য সামনে রেখে ৩৮ বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল ইয়াসির আরাফাত হোসেন আরো জানান, আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩৮ বিজিবি পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে। ঝুঁকি বিবেচনায় মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করা হবে এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল কার্যক্রম সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করা হবে। উল্লেখ্য, বান্দরবানের ৪৬ কিলোমিটার সীমান্তকে সম্পূর্ণ সুরক্ষিত রেখেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান সদর ও থানচি উপজেলায় ০৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনকালীন যেকোনো জরুরী পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদর দপ্তরের রেপিড আ্যকশান টিম (RAT) এবং বিজিবির হেলিকপ্টারসহ কুইক রেস্পন্স ফোর্স (QRF) সর্বদা প্রস্তুত থাকবে, যারা মূহুর্তেই মধ্যেই ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম।
তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

রেমবো ত্রিপুরা, থানচি (বান্দরবান) প্রতিনিধি: মোবাইল: ০১৮১০-২৫১৪৪১।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০