ABN BANGLA TV
২৭ জানুয়ারি ২০২৬, ৫:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আলীকদম ব্যাটালিয়নের উদ্যোগে দুর্গম হেডম্যানপাড়ায় মেডিকেল ক্যাম্প।

আলীকদম ব্যাটালিয়নের উদ্যোগে দুর্গম হেডম্যানপাড়ায় মেডিকেল ক্যাম্প।

 

মোঃ তৌহিদুল ইসলাম

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি

 

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর উদ্যোগে বান্দরবানের দুর্গম সীমান্তবর্তী হেডম্যানপাড়া এলাকায় চিকিৎসা বঞ্চিত স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। এতে নারী, পুরুষ ও শিশুসহ ৮০ জনের অধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করা হয়।

গত ২৬ জানুয়ারি ২০২৬ তারিখ (সোমবার) বান্দরবান সেক্টরের অধীনস্থ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিক এর দিক-নির্দেশনায় ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ, এএমসি এর নেতৃত্বে থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের অন্তর্গত দুর্গম হেডম্যানপাড়া বিওপি এলাকায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনের পাশাপাশি ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত নৃ-গোষ্ঠী জনগণের জীবনমান উন্নয়নে নিয়মিতভাবে চিকিৎসা সেবা, খাদ্য ও বস্ত্র বিতরণ, শীতকালীন কম্বল বিতরণ, ত্রাণ সহায়তা এবং আর্থিক সহযোগিতা প্রদান করে যাচ্ছে বিজিবি।

আলীকদম ব্যাটালিয়ন সূত্র জানায়, পর্যায়ক্রমে অন্যান্য সীমান্তবর্তী বিওপি এলাকায়ও এ ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে, যা দ্রুত বাস্তবায়ন করা হবে। দুর্গম পাহাড়ি অঞ্চলের নিম্নআয়ের হতদরিদ্র জনগোষ্ঠীর পাশে থেকে মানবিক সেবার মাধ্যমে আস্থা ও ভরসার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে বিজিবি।

মেডিকেল ক্যাম্প চলাকালে বিভিন্ন পদবীর বিজিবি সদস্য, স্থানীয় কারবারি, হেডম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে ক্যাম্প কার্যক্রম সম্পন্ন হয়।

বিজিবি কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে, যা পার্বত্য অঞ্চলে বসবাসরত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০