ABN BANGLA TV
২১ জানুয়ারি ২০২৬, ৮:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আসন্ন গণভোট সফল করতে বাঁশখালীতে মা ও অভিভাবক সমাবেশ।

আসন্ন গণভোট সফল করতে বাঁশখালীতে মা ও অভিভাবক সমাবেশ।

 

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিতব্য গণভোটকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মা ও অভিভাবকদের নিয়ে এক বিশেষ অবহিতকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণভোটের গুরুত্ব ও নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়।
বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় বাঁশখালী উপজেলার মনকিচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মা ও অভিভাবক সমাবেশ/অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিদ্যালয়ের বিপুলসংখ্যক মা ও অভিভাবক অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুঃ আবদুল হামিদ। তিনি বলেন, জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় জনগণের সচেতন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে পরিবার ও অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হাসান আল মামুন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে গণতান্ত্রিক চেতনায় গড়ে তুলতে মা ও অভিভাবকদের সচেতন হওয়া জরুরি। গণভোট সম্পর্কে সঠিক ধারণা থাকলে তারা সন্তানদের মধ্যেও নাগরিক দায়িত্ববোধ সৃষ্টি করতে পারবেন।
মনকিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আরিফ হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা আসন্ন গণভোটের তাৎপর্য, জাতীয় সনদের উদ্দেশ্য, গণভোটে অংশগ্রহণের নিয়মাবলি এবং জনগণের দায়িত্ব ও কর্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ। আলোচনা শেষে অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয় এবং গণভোট বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, বাঁশখালী, চট্টগ্রাম। আয়োজকরা জানান, গণভোটকে কেন্দ্র করে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০