ABN BANGLA TV
১৮ জানুয়ারি ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গাউসিয়া তৈয়্যবিয়া জালালিয়া সুন্নিয়া মাদ্রাসার সালানা জলসা ও হযরত জালাল শাহ্ (রহ.)’র ওরস শরীফ উপলক্ষে ঈদে মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত।

গাউসিয়া তৈয়্যবিয়া জালালিয়া সুন্নিয়া মাদ্রাসার সালানা জলসা ও হযরত জালাল শাহ্ (রহ.)’র ওরস শরীফ উপলক্ষে ঈদে মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত।

 

মোহাম্মদ আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব বাঁশখালায় অবস্থিত ঐতিহ্যবাহী গাউসিয়া তৈয়্যবিয়া জালালিয়া সুন্নিয়া মাদ্রাসা’র উদ্যোগে সালানা জলসা, হযরত জালাল শাহ্ (রহ.)’র বার্ষিক ওরস শরীফ এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে এক বিশাল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পরিপূর্ণ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মুফতি মুজিবুর রহমান নিজামী, অধ্যক্ষ, মাদ্রাসা-এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া ফাজিল, চন্দ্রঘোনা, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
মাহফিলের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক এডভোকেট মুহাম্মদ জসিম উদ্দীন, জজ কোর্ট, চট্টগ্রাম।
অনুষ্ঠানে মেহমানে আ’লা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার, কেবিনেট মেম্বার, আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর কনিষ্ঠ পুত্র, বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্ত মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী, সাবেক চেয়ারম্যান, ৬নং (ক) কাথরিয়া ইউনিয়ন পরিষদ, বাঁশখালী।
সম্মানিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোহছেনে আহলে সুন্নাত আমিরুল হুজ্জাজ শাহ্ মাওলানা ইয়াছিন মাহমুদ ছিদ্দিকী, চেয়ারম্যান, শাহ্ আমানত হজ্ব কাফেলা, বায়েজিদ, চট্টগ্রাম; বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ দেলোয়ার আজিম; আলহাজ্ব হাবিব উল্লাহ মাষ্টার, আহ্বায়ক, গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম দক্ষিণ জেলা; বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ্ব মাওলানা আবু বকর সিকদার, সভাপতি, গাউসিয়া কমিটি বাংলাদেশ, বাঁশখালী উপজেলা দক্ষিণ শাখা; মাওলানা আব্দুর রহিম সিরাজী, সভাপতি, গাউসিয়া কমিটি বাংলাদেশ, বাঁশখালী উপজেলা উত্তর শাখা এবং বিশিষ্ট সমাজসেবক কাজী মুহাম্মদ শাহেদ, সাধারণ সম্পাদক, গাউসিয়া কমিটি বাংলাদেশ, বাঁশখালী উপজেলা উত্তর শাখা।
মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বিশিষ্ট ইসলামী স্কলার প্রফেসর ড. এ.এস. এম. বোরহান উদ্দীন, সাবেক চেয়ারম্যান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুহাম্মদ রবিউল হাসান দায়েমী, মুদাররিস, সাতবাড়িয়া শাহ আমানত (রহ.) দাখিল মাদ্রাসা, চন্দনাইশ, চট্টগ্রাম।
বিশেষ বক্তা হিসেবে হৃদয়গ্রাহী বক্তব্য রাখেন উদীয়মান তরুণ বক্তা ও শায়েরে আহলে সুন্নাত হাফেজ মাওলানা মুহাম্মদ মনির উদ্দীন কাদেরী, খতিব, বায়তুল মামুর জামে মসজিদ, বন্দর ইপিজেড, চট্টগ্রাম।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মুফতি আবুল কাসেম তাহেরী, প্রতিষ্ঠাতা পরিচালক, অত্র মাদ্রাসা। ব্যবস্থাপনায় সহযোগিতা করে ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদ্যাপন পরিষদ, পূর্ব বাঁশখালা, বাঁশখালী, চট্টগ্রাম।
মাহফিলে রাসূলে করীম (দ.)’র জীবন ও আদর্শ অনুসরণ, সুন্নিয়াতের গুরুত্ব, দ্বীনি শিক্ষা বিস্তারে মাদ্রাসার ভূমিকা এবং সমাজ সংস্কারে ইসলামের অবদান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০