ABN BANGLA TV
৩০ ডিসেম্বর ২০২৫, ৯:০৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

লামায় যান চলাচল স্বাভাবিক চালকদের শৃঙ্খলায় রাখতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান।

লামায় যান চলাচল স্বাভাবিক চালকদের শৃঙ্খলায় রাখতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান।

মোঃ শফিকুল ইসলাম বান্দরবান প্রতিনিধি :

আজ শনিবার (২৯ ডিসেম্বর) পরিচালিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ৩ টি মামলা দায়ের করা হয়েছে, গত ২৭ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন যানবাহন বিরুদ্ধে মোট ১১ টি মামলা দায়ের করেন লামা ট্রাফিক বিভাগ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,লামা ট্রাফিক বিভাগের উদ্যোগে পরিচালিত এ বিশেষ অভিযানে যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই, মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার, ড্রাইভিং লাইসেন্স বহন, অতিরিক্ত যাত্রী পরিবহনসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

এ সময় চালক ও যাত্রীদের ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতনতা মূলক নির্দেশনাও দেওয়া হয়।অভিযান পরিচালনায় লামা ট্রাফিক সার্জেন্ট শিমুল দেবনাথ বলেন, “সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্ঘটনা কমাতে নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালক ও পথচারী সবার সম্মিলিত সচেতনতা প্রয়োজন।

এদিকে স্থানীয়রা জানান, লামা–চকরিয়া সড়কে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করায় প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এতে যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা সড়কে গতি নিয়ন্ত্রণ ও নিয়মিত নজরদারি জোরদারের দাবি জানান।

অভিযান পরিচালনাকালে আরো উপস্থিত সহকারী টাউন সাব-ইন্সপেক্টর মো. খায়রুল ইসলাম ছাড়াও ট্রাফিক বিভাগের কনস্টেবল রাজেশ পাল সহ আরো কয়েকজন কনস্টেবল উপস্থিত ছিলেন।

লামা ট্রাফিক বিভাগ জানায়,বান্দরবান জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সড়ক নিরাপত্তা ও জনদুর্ভোগ কমাতে লামা উপজেলায় ট্রাফিক পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০