ABN BANGLA TV
২২ ডিসেম্বর ২০২৫, ১১:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপির পক্ষ থেকে কোন ধরনের সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া হবে না নাজমুল মোস্তফা আমিন।

বিএনপির পক্ষ থেকে কোন ধরনের সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া হবে না নাজমুল মোস্তফা আমিন।

 

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই থানা থেকে লুন্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার না হলে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিন।

তিনি বলেন, ৫ আগস্টের পর সাতকানিয়ায় ডাবল মার্ডার হয়েছে, প্রকৃত দোষীরা এখনও অধরা। হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে লুন্ঠিত ও অবৈধ অস্ত্র। প্রায় দিন বিভিন্ন অজুহাতে আক্রান্ত হচ্ছে রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষ। যে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ করলেই মানুষকে শিকার হতে হচ্ছে নানা ধরনের অত্যাচার নির্যাতনের। যার ফলে সাধারণ ভোটাররা শঙ্কিত। নিশ্চিন্তে ভোট দিতে কেন্দ্রে যেতে পারবে কিনা সন্দিহান ভোটাররা। তাই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, ও নিরপেক্ষ করতে অবৈধ অস্ত্র উদ্ধারের বিকল্প নাই।

সোমবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন শুধু সাতকানিয়ায় কথায় কথায় অবৈধ অস্ত্রের ব্যবহার হরহামেশাই ঘটছে তা কিন্তু নয়; লোহাগাড়া উপজেলাও এর ব্যতিক্রম নয়। নির্বাচন কমিশনের প্রতি উদাত্ত আহ্বান- এ আসনের নির্বাচন অনুষ্ঠানের আগে অস্ত্র উদ্ধারে সাঁড়াশি ও চিরুনি অভিযান চালাতে হবে। না হয় অবৈধ অস্ত্র ব্যবহার করে সাধারণ ভোটারদের ভোটদান থেকে বিরত রাখতে বাধ্য করবে সন্ত্রাসীরা।

এক প্রশ্নের জবাবে নাজমুল মোস্তফা আমিন বলেন, আমি তথা বিএনপির পক্ষ থেকে কোন ধরনের সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া হবে না। ভোটাররা লাইন ধরে সুষ্ঠু ও নিরাপদে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারলেই ধানের শীষের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ভোটারদের নিরাপত্তা আগে নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশনের পাশাপাশি প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান এখন থেকে ভোটারদের ভয়মুক্ত করতে হবে। এজন্য প্রকৃত সন্ত্রাসীদের গ্রেপ্তার এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।

মতবিনিময় সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন উপস্থিত থেকে বলেন বিএনপি খেটে খাওয়া মানুষের দল। কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের সাথে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার সম্পর্ক সেই শুরু থেকেই। খাল কেটে কৃষকদের ভাতের নিশ্চয়তা দিয়েছিলেন মেজর জিয়া। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসলে দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন সাধিত হবে।

এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জসিম উদ্দিন আবদুল্লাহ, জান্নাতুল নাঈম রিকু, এডভোকেট এরশাদুর রহমান রিটু, নুরুল কবির বাদশা, দেলোয়ার হোসেন, হাজী আহমদ কবির, এডভোকেট দেলোয়ার হোসাইন, এডভোকেট হাফিজুল ইসলাম মানিক, শাহাব উদ্দিন রাশেদ, হাসান আলী, সাজেদুল আলম মিঠু, হাজী আবু তালেব, মো. শফি সওদাগর, মো. ইব্রাহিম মেম্বার, মোদাচ্ছির আলম, জুনাইদুল হক চৌধুরী ও মো. আরিফ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০