ABN BANGLA TV
২০ ডিসেম্বর ২০২৫, ৫:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে জমি বিরোধ: আদালতের আদেশ অমান্যের অভিযোগ।

দোয়ারাবাজারে জমি বিরোধ: আদালতের আদেশ অমান্যের অভিযোগ।

দোয়ারাবাজার(সুনামগঞ্জ)প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আদালতের আদেশ অমান্যের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আশঙ্কা করছে।

ভুক্তভোগী মনোয়ারা বেগম বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পাইকপাড়া গ্রামে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান, একই ইউনিয়নের উত্থিংগেরগাঁও গ্রামের ইসলাম উদ্দিন আদালতের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও বিতর্কিত জমিতে ঘর নির্মাণসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

মনোয়ারা বেগমের দাবি, আদালতের আদেশ অনুযায়ী উক্ত জমিতে কোনো ধরনের কার্যক্রম পরিচালনার ওপর নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করা হচ্ছে। ফলে আদালতের আদেশ কার্যকর না হওয়ায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত ইসলাম উদ্দিন বলেন, “আমার সমস্ত বৈধ কাগজপত্র রয়েছে এবং আদালতের রায় আমার পক্ষেই আসছে। আমি পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আদালতের রায়ের কাগজপত্র জমা দিয়েছি।”

আদালতের আদেশে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, সরকারি নির্দেশনা অমান্য করে কেউ উক্ত জমিতে প্রবেশ করলে কিংবা কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ভুক্তভোগী পরিবার দ্রুত আদালতের আদেশ বাস্তবায়নে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “উভয় পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। বিষয়টি বিজ্ঞ আদালতের এখতিয়ারভুক্ত। বিজ্ঞ আদালতের আদেশই চূড়ান্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০