
মোঃ আবুল বাসার সাইফুল ক্রাইম রিপোর্টার
নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়াস্থ বিজয়স্তম্ভে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দ। ১৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় চাষাড়া বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা জানান।
বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মহানগর বিএনপি নেতা আলহাজ্ব আবু জাফর আহমেদ বাবুল। এ সময় তার সঙ্গে তার কর্মী-সমর্থকরাও উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু উপস্থিত থেকে তার সঙ্গে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আকতার হোসেন খোকন শাহ্, জহির আহমেদ সোহেল, কাজী মো. সেলিম, বন্দর থানা বিএনপির সভাপতি হাজী শাহান শাহ্ আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মনির হোসেন, মানিক প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী কৃষকদলের নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মো. ফিরোজ আহমদ, ১২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. বরকতুল্লাহ, ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল সাত্তার, মো. শামসুদ্দিন মিয়া মহানগর, থানা ও ওয়ার্ডের বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
এসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সুস্থতা এবং সার্বিক কল্যাণের দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মন্তব্য করুন