ABN BANGLA TV
১১ ডিসেম্বর ২০২৫, ১০:১১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে কৃষিজমির টপসয়েল ধ্বংস: মোবাইল কোর্টের অভিযান, ২ লাখ টাকা জরিমানা আদায়।

বাঁশখালীতে কৃষিজমির টপসয়েল ধ্বংস: মোবাইল কোর্টের অভিযান, ২ লাখ টাকা জরিমানা আদায়।

 

মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।

 

কৃষিজমির উর্বর টপসয়েল কেটে মাটিচোর চক্রের দৌরাত্ম্য রুখতে কঠোর অবস্থানে গেছে বাঁশখালী উপজেলা প্রশাসন। আবাদযোগ্য জমির উপরিভাগ নষ্ট করে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে বুধবার (১০ ডিসেম্বর) রাতে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রশাসন। অভিযানে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং ঘটনাস্থলেই তা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পুইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি ৫ নম্বর ওয়ার্ডে শফিউল আজম (৪৭) আবাদযোগ্য জমির উর্বর টপসয়েল কেটে স্তূপ করে রাখার দায়ে মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হন।
অভিযানে বাঁশখালী থানা পুলিশের একটি টিম আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা প্রদান করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন বলেন,
“কৃষিজমির উর্বরতা ধ্বংস করে কোনোভাবেই কেউ পার পাবে না। জনস্বার্থ রক্ষায় এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান নিয়মিতভাবে চলবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০