ABN BANGLA TV
৩ ডিসেম্বর ২০২৫, ৮:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চন্দনাইশে আজিমুশান ঈদে মিলাদুন্নবী (সা:) মাহফিলে এম এয়াকুব আলী।

চন্দনাইশে আজিমুশান ঈদে মিলাদুন্নবী (সা:) মাহফিলে এম এয়াকুব আলী।

 

মানুষকে প্রকৃত অর্থে শুদ্ধ হতে হলে প্রথম শর্ত হচ্ছে তার ইনকাম হালাল হওয়া।

 

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:

চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের ডেবারকুলে হযরত গাউসুল আজম বড়পীর আবদুল কাদের জিলানী (রহ.) পরিষদের উদ্যোগে ১৬তম আজিমুশান ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি, বিভিন্ন পীর–মাশায়েখ, ওলামায়ে কেরাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেছেন এ মাহফিলে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের এলডিপি মনোনীত প্রার্থী এম এয়াকুব আলী।

প্রধান অতিথির বক্তব্যে এম এয়াকুব আলী বলেন’
মানুষকে প্রকৃত অর্থে শুদ্ধ হতে হলে প্রথম শর্ত হচ্ছে তার ইনকাম হালাল হওয়া। রোজগার হালাল হলে তবেই ইবাদত কবুল হয় আল্লাহর দরবারে। আর হারাম ইনকামের ওপর দাঁড়িয়ে যে পরিবার, সন্তান, সম্পদ গড়ে তোলা হয় সেগুলো কিয়ামতের ময়দানে মানুষের বিরুদ্ধে সাক্ষী দেবে।

তিনি আরও বলেন, হারাম বা অবৈধ আয় সাময়িক স্বস্তি দিতে পারে, কিন্তু শেষাবধি তা ইহকাল ও পরকাল দুই দিককেই ধ্বংস করে দেয়। তাই পরিবার-পরিজনের দায়িত্ব পালনের আগেই আমাদের নিশ্চিত হতে হবে যে রিজিকের উৎস বৈধ।

অনুষ্ঠানে উপস্থিত প্রখ্যাত ওলামায়ে কেরামগণ রাসুলুল্লাহ (সা.) এর জীবনাদর্শ, মানবকল্যাণ, সহমর্মিতা এবং নৈতিক সমাজ নির্মাণের গুরুত্ব নিয়ে তকরির পেশ করেন।মিলাদুন্নবী উপলক্ষে মুসলিম উম্মাহর আত্মশুদ্ধি, সামাজিক অবক্ষয় নিরসন এবং পারিবারিক বন্ধন দৃঢ় করার ওপর জোর দেন বক্তারা।

চন্দনাইশ উপজেলা এলডিপির যুগ্ম সাধারণ সম্পাদক ও এডিশনাল পিপি এড. মাহাবুবুল আলমের সভাপতিত্বে মাহফিলে উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি আইনুল কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলডিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মনছুর আলম, বৈলতলী ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক হাজী নুরুল আলম, ডেবারকুল ঐক্য সংঘের সভাপতি মোহাম্মদ কাইছার হোসেন , সমাজসেবক ইলিয়াস লিটন, আবদুল্লাহ জুয়েল।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে তকরির পেশ করেন আল্লামা আবুল কাশেম নুরী, বিশেষ বক্তা হিসেবে তকরির পেশ করেন মুফতি মাওলানা মুখতার আহমদ রজভী, মাওলানা নাজিম উদ্দীন নুরী ও মাওলানা মো. হোছাইন।

আরও বক্তব্য রাখেন মাহফিল পরিচালনা কমিটির সভাপতি এড. মো. মাহবুবুল আলম, গনতান্ত্রিক শ্রমিকদল চন্দনাইশ উপজেলার সভাপতি মো. ফোরকান, সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন প্রমুখ।

রাতের শেষভাগে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে দেশের শান্তি–সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য এবং সকলের হেদায়েত কামনা করা হয়। পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক জীবনে হালাল-হারামের ব্যাপারে সচেতন থাকার দোয়া করা হয়।##

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০