ABN BANGLA TV
২ ডিসেম্বর ২০২৫, ৩:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

থানচিতে নতুন বাস টার্মিনাল চালু যাত্রীসেবার নতুন সম্ভাবনা।

থানচিতে নতুন বাস টার্মিনাল চালু যাত্রীসেবার নতুন সম্ভাবনা।

 

থানচি (বান্দরবান) প্রতিনিধি:

 

বান্দরবানের থানচিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে নির্মিত নতুন বাস টার্মিনাল আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। দীর্ঘদিন ধরে উপযুক্ত টার্মিনালের অভাবে এলাকাবাসী ও যাত্রীদের যে ভোগান্তি পোহাতে হচ্ছিল, অবশেষে সেই অপেক্ষার অবসান হলো।

সোমবার (০১ ডিসেম্বর) নতুন বাস টার্মিনাল চালু হওয়ায় যাত্রীদের জন্য তৈরি হয়েছে সহজ ও নিরাপদ পরিবহন সুবিধা। আগে যাত্রীদের জন্য ছিলনা ওয়াস রুম, মহিলাদের জন্য বসার জায়গা। যাত্রীদের জন্য ছিল অসুবিধা ও ঝুঁকি। বিশেষ করে বর্ষাকালে সড়কপথে যানবাহন ওঠানামা ছিল আরও দুরূহ।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় তারা অত্যন্ত সন্তুষ্ট। নতুন টার্মিনালে যাত্রীদের জন্য অপেক্ষাগার, টিকিট কাউন্টার, মাতৃদুগ্ধ পান কর্ণার, শৌচাগারসহ মৌলিক সুবিধা রয়েছে। এতে থানচির অভ্যন্তরীণ ও আন্তঃজেলা যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি এসেছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল জানান, উন্নয়ন বোর্ডের মাধ্যমে নির্মিত বাস টার্মিনালটি এলাকাবাসীর ভ্রমণকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পর্যটনসমৃদ্ধ থানচি উপজেলায় পর্যটকদের যাতায়াত সুবিধাও এখন আরও উন্নত হবে।

যাত্রীরা আশা করছেন, নতুন বাস টার্মিনালকে কেন্দ্র করে থানচির পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ও মানোন্নয়ন আরও বৃদ্ধি পাবে। উপজেলা কর্তৃপক্ষ ও পরিবহন মালিক-শ্রমিকরা একযোগে এই সেবা সুষ্ঠুভাবে বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০