ABN BANGLA TV
২৯ নভেম্বর ২০২৫, ১:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“বান্দরবান পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় বদলি উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত”।

“বান্দরবান পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় বদলি উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত”।

 

আজ ২৮ নভেম্বর ২০২৫ খ্রি. বান্দরবান পার্বত্য জেলা পুলিশের আয়োজনে বান্দরবান পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) মহোদয়ের বদলি উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বান্দরবান জেলা পুলিশের পক্ষ থেকে সম্মানিত পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও স্মারক প্রদান করা হয়।

পরে অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ পুলিশ সুপার মহোদয়ের কর্মদক্ষতা, মানবিক নেতৃত্ব ও দূরদর্শী কর্মকৌশলের প্রশংসা করেন এবং বান্দরবান জেলা পুলিশের পক্ষ থেকে তাঁর নতুন কর্মস্থলের জন্য সর্বোচ্চ সফলতা কামনা করেন।

এ সময় পুলিশ সুপার মহোদয় বিদায়ি বক্তব্যে বলেন, “বান্দরবান পার্বত্য জেলায় দায়িত্ব পালন করা আমার জন্য একটি দায়িত্বের পাশাপাশি শিক্ষারও জায়গা ছিল। বান্দরবানে কাজ করার সময় আমি সবার আন্তরিক সহযোগিতা পেয়েছি। পাহাড়ের মানুষের সরলতা, ভালোবাসা ও বিশ্বাস আমাকে সবসময় কাজের শক্তি দিয়েছে। জেলার আইন-শৃঙ্খলা বজায় রাখা, পর্যটনবান্ধব নিরাপত্তা জোরদার কার্যক্রম সম্প্রসারণ এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে আমরা যে প্রচেষ্টা চালিয়েছি, আমি বিশ্বাস করি, জেলা পুলিশ তা ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাবে। স্থানান্তর প্রশাসনিক প্রক্রিয়ার একটি স্বাভাবিক অংশ। তবে বান্দরবান সবসময় আমার স্মৃতিতে বিশেষ জায়গা ধরে রাখবে। আমি বান্দরবান জেলা পুলিশের ভবিষ্যৎ সাফল্যের জন্য দোয়া ও শুভকামনা জানাই।”

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বান্দরবান জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০